পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংস বিক্ষোভ, নিহত ৮

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে চার দিন ধরে চলা সহিংস বিক্ষোভে অন্তত আটজন নিহত হয়েছেন। পরিস্থিতি সমাধানে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করেছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) পাকিস্তানি কর্মকর্তারা এসব তথ্য জানায়। বিক্ষোভে এখন পর্যন্ত তিন পুলিশ সদস্য ও ৫ বেসামরিক লোক নিহত হয়েছে রয়টার্সকে জানিয়েছে ইসলামাবাদের দুজন নিরাপত্তা কর্মকর্তা।

বিক্ষোভের পূর্ণাঙ্গ চিত্র এখনো স্পষ্ট নয়। তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (২৯ অক্টোবর) হাজারো মানুষ পার্শ্ববর্তী শহর থেকে আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদে জমায়েত হলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর থেকেই অঞ্চলটিতে মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার থেকে শুরু হওয়া সংঘর্ষ এখনো থামেনি। বিক্ষোভের জেরে সোমবার থেকেই ব্যবসা-বাণিজ্য, স্কুল ও গণপরিবহন বন্ধ রয়েছে বলে কর্মকর্তারা ও পাকিস্তানি টিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

বুধবার (১ অক্টোবর) মুজাফফরাবাদ থেকে পাওয়া ছবিতে দেখা যায়, দাঙ্গা পুলিশ একটি সেতুর ওপর টিয়ার গ্যাস ছুড়ছে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ সংঘর্ষ তদন্তে রাজনীতিকদের একটি কমিটি গঠন করেছেন ও বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সরকার সবসময় আমাদের কাশ্মীরি ভাইদের সমস্যার সমাধানে প্রস্তুত।

কমিটির সদস্য ও পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল বলেন, আমরা আশা করছি আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে পারবো।

বিক্ষোভকারীদের অভিযোগ

কাশ্মীরের নাগরিক অধিকার গোষ্ঠীগুলোর জোটের নেতা শওকত নবাজ মীর বিক্ষোভের আগেই জানিয়েছিলেন, এ আন্দোলন মূলত রাজনীতিবিদ, আমলাসহ শীর্ষ সরকারি কর্মকর্তাদের ভোগ করা বিশেষ সুযোগ-সুবিধার বিরুদ্ধে।

তিনি স্থানীয় ইউটিউব সংবাদমাধ্যম দ্য কাশ্মীর লিংককে বলেন, যখন আমরা বলি হাসপাতালে ওষুধ চাই, তখন তারা (রাজনৈতিক নেতা ও আমলারা) বলেন, অর্থ নেই। অথচ বিলাসবহুল জীবনযাপনের জন্য তাদের কাছে অর্থ থাকে।

আরেকটি বড় অভিযোগ হলো, কাশ্মীরের আইনসভায় পাকিস্তানের অন্যান্য অঞ্চলের প্রতিনিধিদের জন্য সংরক্ষিত আসনগুলো। আন্দোলনকারীদের অভিযোগ, এ আসনগুলো ব্যবহার করে আঞ্চলিক সরকারকে বসানো বা হটানো হয়।

গত বছর আজাদ কাশ্মীরে একই ধরনের সংঘর্ষে চারজন নিহত হয়েছিলেন। পরে প্রধানমন্ত্রী শরীফ তাদের বেশিরভাগ দাবির ভিত্তিতে ২ হাজার ৪০০ কোটি পাকিস্তানি রুপির অনুদান অনুমোদন করেন। এর মধ্যে আটা ও বিদ্যুতের দামে ভর্তুকি ছিল অন্যতম।

১৯৪৭ সালে দেশভাগের পর থেকেই কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে জটিল ও দীর্ঘস্থায়ী বিরোধ চলে আসছে। বর্তমানে উপত্যকাটির দুটি অংশ পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের পৃথক নিয়ন্ত্রণে রয়েছে। পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা অংশটি অনেকের কাছেই আজাদ কাশ্মীর নামে পরিচিত।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর