জেন জি বিক্ষোভে উত্তাল মরক্কো, নিহত ২

জেন জি বিক্ষোভে উত্তাল মরক্কোয় গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। জনস্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কারের দাবিতে মরক্কোয় চলমান জেন জি বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে একদল বিক্ষোভকারী পুলিশ স্টেশনে হামলার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী প্রতিরোধ করতে তাদের ওপর গুলি চালায়। এতে দুইজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, মঙ্গলবার রাতে জেন জি আন্দোলনকারীরা ছুরি, পেট্রোলবোমা ও পাথর নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে সারাদেশে ৪০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ২৬৩ সদস্য ও অন্তত ২৩ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন। এসময় বিক্ষোভকারীরা গাড়িতে আগুন দেয়, দোকানপাট ভাঙচুর করে এবং ব্যাংকের ভবন লুটপাটের ঘটনা ঘটিয়েছে। মোট ১৪২টি নিরাপত্তা বাহিনীর গাড়ি ও ২০টি ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। 

এই বিক্ষোভের ডাক দিয়েছে অনলাইনে সংগঠিত এক যুবগোষ্ঠী, যারা নিজেদের ‘জেন জি ২১২’ নামে পরিচিত করছে। টিকটক, ইনস্টাগ্রাম ও ডিসকর্ডের মতো সামাজিক মাধ্যমে তারা সমাবেশের আহ্বান জানায়। তাদের অভিযোগ—দেশে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য বিলিয়ন ডলার বিনিয়োগ হলেও স্কুল ও হাসপাতালগুলো অবহেলিত রয়ে গেছে। বিক্ষোভে তারা স্লোগান দেয়, স্টেডিয়াম আছে, হাসপাতাল কোথায়?

তবে জেন জি ২১২ এক বিবৃতিতে জানিয়েছে, তারা সহিংসতা প্রত্যাখ্যান করে এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবে। তাদের বিরোধ সরকারের সঙ্গে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে নয়।

মরক্কোয় দ্রুত উন্নয়ন সত্ত্বেও স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানে বৈষম্য বাড়ছে বলে অনেকেই মনে করেন। চলতি বছরের শেষ দিকে আফ্রিকা কাপ অব নেশনস আয়োজনে দেশ প্রস্তুতি নিচ্ছে এবং ২০২৬ সালে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ প্রেক্ষাপটে সাম্প্রতিক আন্দোলন দেশটির গভীর সামাজিক বৈষম্যের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর