বুমরাহ-সিরাজের তোপে মাত্র ১৬২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে যে ধীরে ধীরে আলো নিভে যাচ্ছে, তা কি টের পাওয়া যাচ্ছে? নেপালের মত দলের কাছে নাকানি-চুবানি খেয়ে টি-টোয়েন্টি সিরিজ হারতে হলো তাদেরকে। টেস্ট এবং ওয়ানডেতেও যাচ্ছেতাই অবস্থা। তারকা ক্রিকেটার বলতে নাই বললেই চলে। যারা আছেন, তারা আবার নানা শর্তের বেড়াজালে খেলতে চান না। সুতরাং ক্রিকেটে ক্যারিবীয় সূর্য যে অস্তগামী, তা বলাই বাহুল্য।

নেপালে টি-টোয়েন্টির বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই ভারতের মাটিতে আজ থেকে শুরু হলো দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম দিনই আহমেদাবাদে টস জিতে ব্যাট করতে নেমে ভারতীয় বোলিং তোপের মুখে খেই হারানোর মত অবস্থা ওয়েস্ট ইন্ডিজের।

মোহাম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরাহের বোলিং তোপের মুখে পড়ে মাত্র ১৬২ রানে অলআউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। মোহাম্মদ সিরাজ ৪টি এবং বুমরাহ নেন ৩ উইকেট। ২ উইকেট নেন কুলদিপ যাদব এবং বাকি উইকেটটি নেন ওয়াশিংটন সুন্দর।

ক্যারিবীয় ব্যাটাররা দাঁড়াতেই পারেনি ভারতীয় বোলারদের সামনে। শুরুতেই শূন্য রানে আউট হয়ে যান ত্যাগনারায়ন চন্দরপল। এরপর ৮ রান করে আউট হন আরেক ওপেনার জন ক্যাম্পবেল। ওয়ানডাউনে নামা অ্যালিস আথানাজে ১২, ব্রেন্ডন কিং আউট হন ১৩ রান করে।

অধিনায়ক রস্টোন চেজ ৪৩ বলে করেন ২৪ রান, শাই হোপ আউট হন ৩৬ বলে ২৬ রান করে। সর্বোচ্চ ৩২ রান করেন জাস্টিন গ্রিভস। ৪৮ বলে ৩২ রান করে আউট হন তিনি। ১১ রান করেন খ্যারি প্রাইস।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের