মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান, ৫ বাংলাদেশিসহ আটক ৬০

মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) অভিযানে পাঁচ বাংলাদেশিসহ মোট ৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) জেলার বিভিন্ন স্থানে পোশাক সেলাইয়ের দোকান, ধাতব কারখানা ও খাবার পরিবেশনকারী ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেআইএম জোহরের এনফোর্সমেন্ট টিম স্থানীয় সময় সকাল ১১টা থেকে ‘অপস মাহির’, ‘অপস সেলেরা’ এবং ‘অপস কুটিপ’ শিরোনামে এ অভিযান পরিচালনা করে।

জেআইএম-এর জোহর রাজ্যের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস জানান, বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হওয়া এবং কাজের উদ্দেশ্যে ভিজিট পাসের অপব্যবহারের অভিযোগে ওই ৬০ জনকে আটক করা হয়েছে। তাদের বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে।
আটককৃতদের মধ্যে ১৯ জন মিয়ানমারের, ছয় জন ইন্দোনেশিয়ান, পাঁচজন ভারতীয়, পাঁচজন বাংলাদেশি, একজন পাকিস্তানি, পাঁচজন কম্বোডিয়ান, শ্রীলঙ্কান এক পুরুষ ও ২ নারী, ১০ জন মিয়ানমারের নারী, চারজন ইন্দোনেশিয়ান নারী এবং দুজন ভারতীয় নারী রয়েছেন।
আটক ব্যক্তিদের ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন ও ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের আওতায় সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের জনসাধারণকে অবৈধ অভিবাসীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে জেআইএম পরিচালক দাতুক রুসদি বলেন, জোহরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর