মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০ অবৈধ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ার তেরেঙ্গানু পার্হেন্তিয়ান দ্বীপপুঞ্জে সমন্বিত অভিযানে বাংলাদেশিসহ ১০ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ।

২৯ সেপ্টেম্বর পুত্রাজায়ার গোয়েন্দা ও বিশেষ অপারেশন বিভাগ, তেরেঙ্গানু জাতীয় নিরাপত্তা পরিষদ (এমকেএন), রাজ্য মেরিন পার্ক অফিস ও মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (এমএমইএ) সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

এসময় ৯টি স্থাপনা তল্লাশি করে মোট ৯৯ জনকে যাচাই করা হয়।

গ্রেফতারদের মধ্যে ৫ জন বাংলাদেশি, ৪ জন পাকিস্তানি ও ১ জন মিয়ানমারের নাগরিক রয়েছেন। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

এছাড়া অবৈধ অভিবাসীদের সহায়তার অভিযোগে দুই স্থানীয়কে নোটিশ দেওয়া হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ জানায়, জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলিকে অবৈধ অভিবাসন ও সংশ্লিষ্ট হুমকি থেকে সুরক্ষিত রাখতেই এই অভিযান পরিচালিত হয়েছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প