মরক্কোয় জেন জি আন্দোলন: সহিংস বিক্ষোভে বিপাকে সরকার

মরক্কোয় টানা চতুর্থ দিনের মতো চলছে জেন জি আন্দোলন। সেখানে সহিংস বিক্ষোভের পর ব্যাপক ধরপাকড় চালায় নিরাপত্তা বাহিনী। এ নিয়ে বিপাকে পড়েছে দেশটির সরকার।

বিবিসির খবরে জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতেও দেশটিতে শত শত মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এসময় তারা দুর্নীতি কমানো, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং উন্নত স্বাস্থ্য ও শিক্ষা সেবার দাবি জানান।

একপর্যায়ে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে গাড়ি ও ব্যাংক পুড়িয়ে দেওয়ার ঘটনাও দেখা গেছে।

মরক্কোর মানবাধিকার সংস্থা এএমডিএইচ অভিযোগ করেছে, পুলিশ বিক্ষোভকারীদের ওপর শারীরিক হামলা চালিয়েছে এবং নির্বিচারে ধরপাকড় করেছে।

ওজদা শহরে এক বিক্ষোভকারীকে পুলিশের গাড়ি ধাক্কা দিলে তিনি আহত হন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমএপি জানিয়েছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, কয়েক ডজন তরুণকে গ্রেফতার করা হলেও বেশিরভাগকেই জামিনে মুক্তি দেওয়া হয়েছে। বর্তমানে ৩৭ জন তদন্তাধীন অবস্থায় জামিনে রয়েছে।

ফেসবুকভিত্তিক সংগঠন ‘জেন জি ২১২’ এই বিক্ষোভের ডাক দেয়। তারা এক বিবৃতিতে সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় দুঃখপ্রকাশ করে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

বিক্ষোভকারীরা সরকারের বিপুল অর্থ ব্যয়ে ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণ নিয়েও সমালোচনা করছে। রাজধানী রাবাতে এক প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘অন্তত ফিফার স্টেডিয়ামে প্রাথমিক চিকিৎসার কিট থাকবে, আমাদের হাসপাতালগুলোতে তো নেই।’

কেনিয়া, নেপাল, ফিলিপাইন ও মাদাগাস্কারে সাম্প্রতিক সময়ে তরুণদের এমন আন্দোলন দেখা গেছে। নেপালে আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং মাদাগাস্কারে সরকারের বিলুপ্তির পর এবার মরক্কোও বড় ধরনের তরুণ-অসন্তোষের মুখে পড়েছে।

সরকারি জোট এক বিবৃতিতে তরুণদের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছে। তারা বলেছে, প্রতিষ্ঠান ও জনপরিসরে বাস্তবসম্মত সমাধানের জন্য আমরা আলোচনায় বসতে প্রস্তুত। একইসঙ্গে নিরাপত্তা বাহিনীর প্রতিক্রিয়াকে তারা ‘আইনানুগ ও ভারসাম্যপূর্ণ’ বলে উল্লেখ করেছে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ