ডেনমার্কে বাংলাদেশি শিক্ষার্থীদের নামে ঢালাও অভিযোগ বিভ্রান্তিকর

ডেনমার্কে বাংলাদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে ভিসা অপব্যবহারের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের এমন ঢালাও বা সাধারণভাবে অভিযুক্ত করা বিভ্রান্তিকর এবং অন্যায্য।

বুধবার (১ অক্টোবর) কোপেনহেগেনের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি কিছু প্রতিবেদনে বাংলাদেশি ছাত্রছাত্রীরা শিক্ষার্থী ভিসাকে শ্রমবাজারে প্রবেশের মাধ্যম হিসেবে ব্যবহার করছে বলে উপস্থাপন করা হচ্ছে। অথচ বাস্তবে অধিকাংশ শিক্ষার্থী বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে ডেনমার্কে আসেন, ভর্তি ও বসবাসের সব শর্ত পূরণ করেন এবং উচ্চ টিউশন ফি ও জীবনযাত্রার খরচ চালান।

দূতাবাস জানায়, কিছু অসাধু শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে, যারা ডেনমার্কের সুযোগ-সুবিধার অতিরঞ্জিত তথ্য দিয়েছে। এতে অনেক শিক্ষার্থী আর্থিক চাপে পড়ে খণ্ডকালীন চাকরি নিতে বাধ্য হয়, যা ডেনিশ আইনে অনুমোদিত। তবে এর ফলে পড়াশোনায় প্রভাব পড়লেও তা তাদের মেধা, সততা বা উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকাংশ বাংলাদেশি শিক্ষার্থী পরিশ্রমী, আইন মেনে চলেন এবং ডেনিশ বিশ্ববিদ্যালয় ও সমাজে ইতিবাচক অবদান রাখছেন। তাদের অযথা সাধারণীকরণ করা উচিত নয়।

দূতাবাস আরও জানায়, অনেক শিক্ষার্থী ডেনিশ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ে পূর্ণ বৃত্তি লাভ করেছেন, যা তাদের একাডেমিক যোগ্যতার প্রমাণ। পাশাপাশি, বাংলাদেশি গবেষক, পোস্ট-ডক্টরাল ফেলো এবং শিক্ষকরা ডেনিশ বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও শিক্ষাদানে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের কাজ বৈজ্ঞানিক জ্ঞান উৎপাদনকে সমৃদ্ধ করছে এবং একাডেমিক সহযোগিতা বাড়াচ্ছে, যা ডেনমার্কের জন্যও সুফল বয়ে আনছে।

বাংলাদেশ দূতাবাস জানায়, তারা ডেনিশ কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে প্রকৃত শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা সম্মানিত হয় এবং শিক্ষার সুযোগের কোনো অপব্যবহার যথাযথভাবে মোকাবিলা করা যায়।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ