সাতক্ষীরায় দুর্ধর্ষ চুরি, ৬৫ ভরি গহনাসহ নগদ টাকা লুট

সাতক্ষীরা শহরের কাঠিয়া কর্মকার পাড়ার গৌতম চন্দ্র নামে এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে এই ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১ কোটি ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

গৌতম চন্দ্র সাতক্ষীরা শহরের কাঠিয়া কর্মকারপাড়া এলাকার মৃত দেবেন চন্দ্রের ছেলে।

গৌতম চন্দ্রের বড় শ্যালক গৌর দত্ত বলেন, সাতক্ষীরা শহরের কাঠিয়ার কর্মকারপাড়া সর্বজনীন পূজা মন্দিরের প্রধান ফটকের ঠিক বিপরীতে রাস্তার ধারে গৌতম চন্দ্রের বাসা। বাড়িটি চারদিক দিয়ে প্রাচীর দিয়ে ঘেরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে গৌতমের পরিবারের সদস্যরা সবাই ঘরে তালা দিয়ে মন্দিরে পূজা দেখতে যান। পরে রাত সোয়া ৭টার দিকে গৌতম চন্দ্র বাড়িতে পৌঁছে দেখেন গেটের তালা ভাঙা। ঘরের ভেতরে ঢুকে দেখেন আলমারির তালা ভেঙে সবকিছু অগোছালো করে রাখা। যে সিন্দুকের ভেতরে স্বর্ণালংকার ছিল সেটাও খোলা। 

তিনি বলেন, আমার বোনের মেয়ের শ্বশুর বাড়ি লক্ষ্মীপুর। বাচ্চা হওয়ার জন্য মাসখানেক আগে সে বাবার বাড়ি আসে। শনিবার সকালে তার শ্বশুরবাড়ি চলে যাওয়ার কথা ছিল। সিন্দুকের ভেতরে বোন এবং ভাগনির স্বর্ণালংকারসহ প্রায় ৬৫ ভরি ওজনের বিভিন্ন ধরনের গহনা ছিল। এছাড়া আলমারিতে নগদ এক লাখ চার হাজার টাকা ছিল। সব মিলিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে রাতে পুলিশ ও র‍্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতে আমিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!