মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযান, অভিবাসী ও নিয়োগকর্তাসহ আটক ৩১

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের মিরি শহরে বিশেষ অভিযানে এক নিয়োগকর্তাসহ ৩১ জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে শহরের বিভিন্ন হটস্পট এলাকায় তল্লাশি চালানো হয়। তবে আটক ব্যক্তিদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।

সারাওয়াক জেআইএমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, অপ্স সাপু, অপ্স মাহির, অপ্স বেলাঞ্জা ও অপ্স সেলেরা নামের চারটি সমন্বিত অভিযানে ১৪ জন কর্মকর্তা অংশ নেন। এসময় পাঁচটি স্থানে একযোগে অভিযান চালানো হয়।

অভিযানে মোট ৩৯ জনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ৩০ জন বিদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে ২৫ জন পুরুষ ও পাঁচজন নারী। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ প্রবেশ, মেয়াদোত্তীর্ণ অবস্থান এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে ভিজিট পাসের অপব্যবহারসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প