মুক্তির আগেই ঝড় তুলেছে ‘কান্তারা চ্যাপ্টার ১’

ঋষভ শেঠির ‘কান্তারা: অ্যা লিজেন্ড চ্যাপ্টার ১’ সিনেমাটির অগ্রিম বুকিং শুরু হয়েছে। এবার দেখা যাচ্ছে সিনেমাটি প্রথমবারের তুলনায় সিক্যুয়েলে আরও বেশি সাড়া পাচ্ছে। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘কান্তার’ ব্লকবাস্টার হিট সিনমো ছিল। মাত্র ১৬ কোটি রুপি বাজেটে তৈরি সিনেমাটি বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি রুপি ছাড়িয়ে যায়। এখন এর পরের কিস্তি ‘কান্তারা: অ্যা লিজেন্ড চ্যাপ্টার ১’ মুক্তি পেতে যাচ্ছে। তাই দর্শকরা এরই মধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করছেন।

নির্মাতা সিনেমার সিক্যুয়েল নিয়ে বেশ আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছে। ‘কান্তারা: অ্যা লিজেন্ড চ্যাপ্টার ১’ মুক্তির দিনের ৫ হাজার ১৯৫টি শো ভারতজুড়ে থাকছে। এরপর দর্শকরা কতটা সাড়া দেন সেই অনুযায়ী এই শোগুলো বাড়াতে বা কমাতে পারেন প্রেক্ষাগৃহের মালিকরা। কিন্তু অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যান বিচার করলে, স্ক্রিন সংখ্যা কমার সম্ভাবনা কম বলে মনে হচ্ছে। বিনোদন বাণিজ্যের তথ্যদাতা ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’ থেকে জানা গেছে, সিনেমাটির অগ্রিম বুকিং পরিসংখ্যান থেকে জানা যায় যে, ১ লাখ ৩১ হাজার ৪৯১টি টিকিট বিক্রি হয়েছে।

সিনেমাটির আগের কিস্তির উন্মাদনা মাথায় রেখে, ঋষভ শেঠি ‘কান্তারা: অ্যা লিজেন্ড চ্যাপ্টার ১’ কন্নড় ছাড়াও তেলেগু, তামিল, হিন্দি এবং মালায়ালাম ভাষায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে মুক্তির তারিখে দর্শকরা কেবল ‘টুডি’তে সিনেমাটি দেখতে পারবেন।

আয়ের দিক থেকে ‘কান্তারা: অ্যা লিজেন্ড চ্যাপ্টার ১’ এরই মধ্যে অগ্রিম বুকিং থেকে ৯ কোটি টাকা আয় করেছে, যার মধ্যে ব্লক করা আসনও রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

মাত্র তিন দিনের মধ্যে নিঃসন্দেহে এটি একটি উল্লেখযোগ্য কৃতিত্ব! ‘কান্তারা চ্যাপ্টার ১’ সিনেমার অগ্রিম বুকিং ২৬ সেপ্টেম্বর কন্নড় সংস্করণের জন্য শুরু হয়েছিল। এরপর ২৮ সেপ্টেম্বরে হিন্দি, মালায়ালাম এবং অন্যান্য সংস্করণের জন্য খোলা হয়েছিল। এত অল্প সময়ের মধ্যে সিনেমাটির অসাধারণ আয় থেকে বোঝা যায় যে দর্শকরা সিনেমাটির জন্য বেশ উত্তেজিত। এখন দেখার মুক্তির পরও কি আয়ের এই গতি অব্যাহত থাকবে? সিনেমাটি আসছে ২ অক্টোবর মুক্তি পাচ্ছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর