সমাবেশে হতাহতের ঘটনায় কত ক্ষতিপূরণ দিচ্ছেন থালাপতি বিজয়

প্রিয় নায়ক থালাপতি বিজয়কে এক নজর কাছ থেকে দেখার উত্তেজনায় প্রাণ গেলো ১০ শিশু এবং ১৬ জন নারীসহ ৩৯ জনের। হাসপাতালের আইসিইউতে ভর্তি ৫১ জন। আহত শতাধিক। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ভারতের তামিলনাড়ুর করুর ভ্যালিতে এ ভয়াবহ ঘটনা ঘটে। বড়পর্দার নায়ক থালাপতি বিজয় সম্প্রতি সক্রিয় রাজনীতির মাঠে নেমেছেন। তৈরি করেছেন নতুন দল ‘তামিলাগা ভেটরি কাজাগম’। শনিবার (২৭ সেপ্টেম্বর) তার দলের জনসভায় এ দুর্ঘটনায় মর্মাহত বিজয়। এবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিলেন এ অভিনেতা।

প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখতে একসঙ্গে মঞ্চের দিকে এগিয়ে যান অনেক অনুরাগী। ভিড়ের মাঝে নিজেদের সামলাতে না পেরে কেউ কেউ পড়ে যান মাটিতে। তাদের ওপর দিয়েই চলে যান অন্যরা। তুমুল ধাক্কাধাক্কিতে একাধিক শিশুও অভিভাবকদের থেকে আলাদা হয়ে যায়। শুরু হয় বিশৃঙ্খলা। ভিড় সামাল দিতে ততক্ষণে হিমশিম খাচ্ছে পুলিশ। তারপরই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।

এরই মধ্যে তামিলনাড়ু সরকার নিহতদের প্রতি পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ রুপি দেবে বলে জানিয়েছে। আহতদের পরিবারপিছু দেওয়া হবে এক লাখ রুপি। যাকে ঘিরে এমন ঘটনা ঘটে গেলো, সেই বিজয় জানিয়েছেন, নিহতদের পরিবারের জন্য ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দেবেন তিনি। আহতদের দেবেন ২ লাখ রুপি।

এই ঘোষণার পাশাপাশি বিজয় এক্স-এ লেখেন, ‘আমি যাদের সঙ্গে দেখা করেছি তাদের সবার মুখ আমার চোখের সামনে জ্বলজ্বল করছে। প্রিয়জনদের কথা ভেবে আমার হৃদয়ে কষ্ট হচ্ছে। আমার হৃদয় এই প্রিয়জনদের হারানোর যন্ত্রণায় শোকাহত। গভীর সমবেদনা জানাচ্ছি তাদের প্রতি। একই সঙ্গে সবার দুঃখ ভাগ করে নিতে চাইছি।’ যদিও এসবের মাঝে বিজয়ের বাড়িতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর