সাবাহ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশি পণ্যের দাপট

মালয়েশিয়ার সাবাহ প্রদেশের রাজধানী কোটাকিনাবালুতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‌‘সাবাহ ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড এক্সপো’। ২৬-২৮ সেপ্টেম্বর সাবাহ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এই বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ বিশেষ গুরুত্ব পেয়েছে।

২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৩টায় মেলার উদ্বোধন করেন সাবাহ রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার ওয়ার্কস মিনিস্টার দাতুক সাহেলমি ইয়াহিয়া। উদ্বোধন শেষে তিনি বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে স্থাপিত বাংলাদেশ প্যাভিলিয়ন এবং দেশটির শীর্ষ খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রাণ-এর স্টল পরিদর্শন করেন।

বাংলাদেশ প্যাভিলিয়নে অতিথিদের স্বাগত জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা। তিনি সাবাহ রাজ্যে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে স্থানীয় সরকারের সহযোগিতা কামনা করেন। ডেপুটি চিফ মিনিস্টার বাংলাদেশের অংশগ্রহণের প্রশংসা করে বলেন, বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো এ অঞ্চলে বাজার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরে তিনি ভারপ্রাপ্ত হাইকমিশনার ও প্রাণ-এর প্রতিনিধিদের সম্মাননা সনদ প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেলার অর্গানাইজিং চেয়ারম্যান দাতুক রিচার্ড লিম, আয়োজক সংস্থা ফেডারেশন অব সাবাহ ইন্ড্রাস্ট্রিজর প্রেসিডেন্ট নাটালি ফুং, স্থানীয় ব্যবসায়ী চেম্বারের প্রতিনিধি ও সাবাহ রাজ্য সরকারের কর্মকর্তারা।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাউন্সেলর (কনস্যুলার) মো. মোরশেদ আলম, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, তৃতীয় সচিব (রাজনৈতিক) মো. তানজিম হোসেন। প্রাণ-এর প্রতিনিধিত্ব করেন আবু বকর সিদ্দিক, মো. পারবেজ হিরা, সাকিব রাফি এবং মুরুগান মার্ক।

মেলার দ্বিতীয় দিনে ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহানারা মনিকা প্রেসিডেন্ট নাটালি ফুং ও সাবেক প্রেসিডেন্ট দাতুক রিচার্ড লিম-এর সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি সাবাহ অঞ্চলে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে সহযোগিতা চান এবং ফেডারেশনকে নিকট ভবিষ্যতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ফেডারেশন প্রতিনিধিরা এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ প্যাভিলিয়নে খাদ্য ও পানীয়, পাটজাত ও চামড়াজাত পণ্য, সিরামিকস, প্লাস্টিকপণ্য ও তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানিযোগ্য সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। আয়োজকরা আশা করছেন, এই মেলার মাধ্যমে মালয়েশিয়ার পূর্বাঞ্চল তথা সাবাহ রাজ্যে বাংলাদেশি পণ্যের নতুন বাজার তৈরি হবে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর