গাজায় ইসরায়েলি হামলায় আরও কমপক্ষে ৬০ ফিলিস্তিনি নিহত‘কাজ শেষ’ করার প্রতিশ্রুতি নেতানিয়াহুর

গাজায় কাজ ‘শেষ করার’ প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলের সর্বশেষ হামলায় আরও অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

নিহতদের মধ্যে অন্তত ৩০ জন গাজা সিটির বাসিন্দা। ইসরায়েলি বাহিনী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া স্থল অভিযানের পর শহরটিতে হামলা আরও বাড়িয়েছে।

শুক্রবার গাজার আল-ওয়েহদা স্ট্রিট, শাতি শরণার্থী ক্যাম্প, নাসর এলাকা এবং পশ্চিমাঞ্চলের রিমাল এলাকার আবাসিক ভবনগুলোতে বিমান হামলা চালানো হয়। রিমাল এলাকা থেকে আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খালিলি জানিয়েছেন, হামলার আগে কোনো সতর্কতা দেওয়া হয়নি।

স্থানীয়রা ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছেন এবং চিকিৎসাকর্মীরা নিহতদের মরদেহ সরিয়ে নিচ্ছেন। তিনি বলেন, এই আবাসিক এলাকা এখনো জনাকীর্ণ। হামলা বাড়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

জাতিসংঘ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রতি আট-নয় মিনিট পরপর একটি করে বিমান হামলা চালানো হয়েছে, যার বিধ্বংসী প্রভাব বেসামরিক জনগণের ওপর পড়ছে। এছাড়া বিতর্কিত ইসরায়েল-যুক্তরাষ্ট্র সমর্থিত জিএইচএফ-এর ত্রাণ সংগ্রহস্থল থেকে সাহায্য নিতে গিয়ে শুক্রবার আরও ১৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

এমন পরিস্থিতিতের মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি ভাষণ শুরুর আগেই একাধিক দেশের প্রতিনিধি সভাকক্ষ ত্যাগ করেন। নেতানিয়াহু দাবি করেন, তার ভাষণ গাজার কিছু এলাকায় লাউডস্পিকারে সম্প্রচার করা হচ্ছে এবং বাসিন্দাদের ফোনে বার্তাও পাঠানো হয়েছে।

তবে মধ্য গাজার দেইর আল-বালাহতে থাকা বাস্তুচ্যুত ফিলিস্তিনি রান্ডা হানুন এসব দাবি অস্বীকার করে বলেন, এটা মিথ্যা। আমরা কোনো বার্তা পাইনি, কোনো লাউডস্পিকারের শব্দও শুনিনি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গাজা যুদ্ধের অবসান এবং জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তির কাছাকাছি আছেন। তবে তিনি এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি এবং সময়সীমাও জানাননি। ট্রাম্প সোমবার নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর