ইসরায়েলকে পশ্চিম তীর দখলের অনুমতি দেবেন না ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি ইসরায়েলকে ওয়েস্ট ব্যাঙ্ক (পশ্চিম তীর) দখল বা সংযুক্ত করার অনুমতি দেবেন না। এই মন্তব্যের মাধ্যমে তিনি ইসরায়েলের কিছু কট্টর ডানপন্থি রাজনীতিকের দাবি প্রত্যাখ্যান করলেন, যারা ওই অঞ্চলকে ইসরায়েলের আওতাভুক্ত করতে চায় এবং একটি সম্ভাব্য ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ পুরোপুরি বন্ধ করতে চায়।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি ইসরায়েলকে ওয়েস্ট ব্যাঙ্ক দখলের অনুমতি দেবো না। না, আমি এটা হতে দেব না। এটা ঘটবে না। ওভাল অফিসে সাংবাদিকদের সামনে তিনি আরও বলেন, পর্যাপ্ত হয়েছে। এখন থামার সময় এসেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাম্প্রতিক সময়ে তার ডানপন্থি মিত্রদের কাছ থেকে পশ্চিম তীর সংযুক্তকরণের বিষয়ে চাপের মুখে পড়েছেন। এ নিয়ে আরব নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ফাকে মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন কয়েকজন আরব নেতা।

ট্রাম্পের এই ঘোষণার প্রেক্ষিতে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি নেতানিয়াহুর কার্যালয়। তবে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নিউইয়র্ক থেকে ইসরায়েলে ফিরে এ বিষয়ে বক্তব্য দেবেন।

এদিকে, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল সাম্প্রতিক দিনগুলোতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা টিকিয়ে রাখার উদ্দেশ্যে। ইসরায়েল এই পদক্ষেপগুলোকে তীব্রভাবে নিন্দা করেছে।

ইসরায়েল ১৯৬৭ সালের যুদ্ধের সময় পশ্চিম তীর দখল করার পর সেখানকার বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে। বর্তমানে প্রায় ৭ লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসবাস করছে, যেখানে প্রায় ২৭ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। এসব বসতি আন্তর্জাতিকভাবে অবৈধ হিসেবে বিবেচিত হলেও ইসরায়েল তা মানে না।

সম্প্রতি ইসরায়েল সরকার বিতর্কিত ই১ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে, যা দখলকৃত পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করবে এবং পূর্ব জেরুজালেম থেকে আলাদা করে দেবে। ফিলিস্তিনিরা যেসব এলাকায় ভবিষ্যত রাষ্ট্র গঠনের আশা করছিল এই প্রকল্প সেগুলোকে আরও ছিন্নভিন্ন করবে।

ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ এর আগে বলেছিলেন, ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা এখন ইতিহাস।

এ সপ্তাহের শুরুতে ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে আরব ও মুসলিম নেতারা তাকে সতর্ক করে বলেন, পশ্চিম তীর সংযুক্ত করার যেকোনো উদ্যোগ গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ জানান, এই বার্তাটি প্রেসিডেন্ট ট্রাম্প খুব ভালোভাবেই বুঝেছেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর