মেহজাবীনের প্রথম সিনেমা যেসব হলে মুক্তি পেল

অবশেষে দেশে মুক্তি পেল মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সাবা’। বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর আজ থেকে বাংলাদেশের দর্শকরাও বড়পর্দায় দেখতে পারবেন ছবিটি।

গল্পে দেখা যাবে-নিখোঁজ বাবা, হুইলচেয়ারে বন্দী মা আর সীমাবদ্ধতায় ঘেরা এক তরুণীর জীবনসংগ্রাম। সেই তরুণী সাবার চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। পরিচালকের আসনে রয়েছেন মাকসুদ হোসাইন, যার জন্য এটিই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

প্রথম সপ্তাহে সিনেমাটি মুক্তি পেয়েছে রাজধানীর স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি, এসকেএস টাওয়ার, সনি স্কয়ার, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা, নারায়ণগঞ্জের সিনেস্কোপ ও বগুরার মম ইন মুভি থিয়েটার–এ। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শকের সাড়া ভালো থাকলে হলের সংখ্যা আরও বাড়ানো হবে।

চলচ্চিত্রটি নিয়ে প্রত্যাশা প্রকাশ করেছেন পরিচালক ও নায়িকা দুজনেই। তাদের বিশ্বাস, মা–মেয়ের সম্পর্কের আবেগঘন এই গল্প দর্শকের হৃদয়ে দীর্ঘদিন গেঁথে থাকবে।

‘সাবা’ কেন দেখতে হবে, সে প্রশ্নে মেহজাবীন বলেন, ‘এটি শুধু মা-মেয়ের গল্প নয়। ছোটবেলায় ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনা তাদের জীবনকে পাল্টে দেয়। মা সীমাবদ্ধতায় বন্দী, আর সাবা বড় হতে থাকে এক দ্বিধাগ্রস্ত চরিত্রে-যেখানে ভালোবাসা, দায়িত্ব, ত্যাগ আর হারানোর ভয় একসঙ্গে লড়াই করে। আমি বিশ্বাস করি, সাবা দর্শকের মনে এক বিশেষ অনুভূতির জন্ম দেবে।’

সিনেমার গল্প এসেছে নির্মাতা মাকসুদ হোসাইনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। তার স্ত্রী ত্রিলোরা খানের জীবনের বাস্তব ঘটনা অবলম্বনে লেখা হয়েছে গল্প ও চিত্রনাট্য। নির্মাতার ভাষায়, ‘এক সড়ক দুর্ঘটনায় আমার শাশুড়ি গুরুতর আহত হন। শ্বশুর মারা যাওয়ার পর একা মা’কে নিয়ে ত্রিলোরার সংগ্রামই পর্দায় জীবন্ত করেছি।’

এ ছবিতে আরও অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার। তিনি অঙ্কুর নামে এক মধ্যবয়সী ব্যক্তির চরিত্রে, যিনি সাবার জীবনে নতুন এক দিগন্ত উন্মোচন করেন।

গত বছর সেপ্টেম্বরেই ‘সাবা’র বিশ্ব প্রিমিয়ার হয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এরপর এটি ঘুরেছে বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ একাধিক মর্যাদাপূর্ণ উৎসবে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর