মালদ্বীপ থেকে রেমিট্যান্স পাঠানোর শীর্ষে প্রবাসী বাংলাদেশিরা

বাংলাদেশে রেমিট্যান্স পাঠিয়ে আগের সব রেকর্ড ভেঙেছে মালদ্বীপ। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ২০২৪ সালের তথ্য অনুযায়ী, ১১ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা; যা ২০২৩ সালের তুলনায় মালদ্বীপের মোট বহির্বিশ্ব রেমিট্যান্স লেনদেনের ৭২ শতাংশেরও বেশি।

বিশ্বের জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি মালদ্বীপ। দেশটিতে লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস। নানা প্রতিবন্ধকতার মধ্যেও বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন তারা। মালদ্বীপ থেকে রেমিট্যান্স পাঠানোর শীর্ষ পাঁচটি দেশের মধ্যে রেকর্ড গড়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

সম্প্রতি মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের এক তথ্যে বলা হয়, ২০২৪ সালে মালদ্বীপে কর্মরত বিভিন্ন দেশের অভিবাসীদের পাঠানো তহবিল ছিল ১৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার; যা ২০২৩ সালের তুলনায় ১২১ শতাংশ বেশি। এরমধ্যে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ১১ কোটি ২০ লাখ মার্কিন ডলার। দেশের অর্থনীতিতে এমন অবদান রাখতে পেরে আনন্দিত প্রবাসীরা।

আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে রেমিট্যান্স প্রবাহ অনেক বেড়েছে যা চলতি বছরেও ঊর্ধ্বমুখী। মালদ্বীপে নতুন কর্মীদের প্রবেশ এবং ২০২৪ সালের পর ব্যাংকিং খাতে প্রবাসীদের আস্থা ফেরার কারণে এটি সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশীয় ও স্থানীয় এক্সচেঞ্জ হাউজগুলো।

আগামীতে প্রবাসী বাংলাদেশিদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে আরো উৎসাহিত করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

মালদ্বীপে নানা প্রতিবন্ধকতা ও ভোগান্তির শিকার হওয়া সত্ত্বেও প্রবাসী বাংলাদেশিরা বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন এবং বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। এই জন্য দেশটিতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশ মিশনের (শ্রম.) কাউন্সিলর মো. সোহেল পারভেজ। এছাড়াও দেশের অগ্রযাত্রায় এ ধারা অব্যাহত রাখতে রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি আহ্বানও জানান তিনি।

মালদ্বীপের সঙ্গে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে স্থানীয় মুদ্রায় রেমিট্যান্স পাঠানো গেলে রেটিম্যান্স প্রবাহ আরও বাড়বে বলে মনে করেন প্রবাসীরা।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের