ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের বিমান হামলা

ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে। হুথি-সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভির প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবারের (২৫ সেপ্টেম্বরের) ওই হামলার পর শহরের আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়।

ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হুথিদের সাধারণ সদর দপ্তরের কমান্ড কেন্দ্র এবং তাদের নিরাপত্তা ও গোয়েন্দা শাখার বিভিন্ন স্থাপনায় লক্ষ্য করে ডজনেরও বেশি যুদ্ধবিমান ও বিমান সহায়তা ইউনিট ব্যবহৃত হয়।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে দাবি করেছেন, এই শক্তিশালী হামলায় ডজনখানেক হুথি নিহত হয়েছে। তবে হুথি-ঘনিষ্ঠ গণমাধ্যমের দাবি, এই হামলায় মাত্র দু’জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন।

হামলার সময় হুথি নেতা আব্দুল-মালিক আল-হুথি টেলিভিশনে সরাসরি ভাষণ দিচ্ছিলেন।

ইসরায়েলি বাহিনী আরও জানায়, হুথিদের সামরিক প্রচারণা বিভাগ এবং অস্ত্র মজুতকৃত ক্যাম্পও এ হামলার লক্ষ্যবস্তু ছিল। তারা দাবি করে, ইসরায়েলের ওপর চালানো হুথি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় এই বিমান হামলা চালানো হয়েছে।

এর আগের দিন, হুথি বিদ্রোহীরা ইসরায়েলের লোহিত সাগর তীরবর্তী বন্দরের শহর এইলাতে একটি হোটেলে ড্রোন হামলার দাবি করে। ওই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল ইয়েমেনের গুরুত্বপূর্ণ হুদায়দা বন্দরে ১২ দফা বিমান হামলা চালায়।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা