অবৈধ মুদ্রা লেনদেনের অভিযোগে মালদ্বীপে বাংলাদেশি আটক

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ এক প্রবাসী বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রিসোর্ট স্ট্যান্ডের কাছে অবৈধ বৈদেশিক মুদ্রা বিনিময়ের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩০)। তার কাছ থেকে ৬৮ হাজার মালদিভিয়ান রুপিয়া, ১ হাজার ৭০০ মার্কিন ডলার এবং বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে রফিকুল ইসলাম মালদ্বীপে অবৈধভাবে বসবাস করছিলেন। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক ১৫ দিনের হেফাজতের নির্দেশ দেন।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

মালদ্বীপে বর্তমানে সরকারি ডলার বিনিময় হার ১ মার্কিন ডলার = ১৫.৪২ মালদিভিয়ান রুপিয়া হলেও কালোবাজারে এই হার ২০ রুপিয়ার বেশি।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের