ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা

সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে রোববার ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ১১তম বার্ষিক সাধারণ সভা ও ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নার্গিস বানুর সঞ্চালনায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বিপুল সংখ্যক সাধারণ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানের সূচনা হয়। সংগঠনের সভাপতি কামরুল মান্নান আকাশের সভাপতিত্বে শুরু হয় বার্ষিক সাধারণ সভা।

তিনি উপস্থিত সদস্যদের কাছে সংগঠনের সার্বিক চিত্র তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। যার মধ্যে রয়েছে মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্ছল ছাত্রদের বৃত্তি দেওয়ার জন্য একটি ট্রাস্ট ফান্ড গঠন। সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ গত এক বছরের কর্মকাণ্ডের বার্ষিক প্রতিবেদন এবং গত বছরের বার্ষিক সাধারণ সভার মিনিটস পেশ করেন, যার ওপর আলোচনা হয় এবং সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

পরে সংগঠনের কোষাধ্যক্ষ হালিমুসসান সংগঠনের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন, যা অনুমোদিত হয়। প্রশ্ন-উত্তর পর্বে সাধারণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং কিছু পরামর্শ গ্রহণ করা হয়।

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার সভাপতি কামরুল মান্নান আকাশ শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন এবং সধারণ সভায় যোগদানের জন্য কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, একমাত্র আপনাদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণই পারে আমদের এই সংগঠনটিকে আরও গতিশীল ও অর্থবহ করে তুলতে। এখানে দলীয় রাজনীতি ও ধর্মীয় ভেদাভেদের কোনো স্থান নেই। আমাদের একটাই পরিচয় আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং একই মায়ের সন্তান।

তিনি আরও বলেন, আমাদের সংগঠনের আসল শক্তি হচ্ছে আমাদের ঐক্য। যদি আমরা সবাই আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে একসাথে কাজ করি, তবে ভবিষ্যতে আরও বড় অর্জন সম্ভব। তিনি সব বিভেদ ভুলে সবাই মিলে এই সংগঠনটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। সভাপতি কার্যনির্বাহী পরিষদের সব সদস্যকে নিরলস পরিশ্রম ও তাদের অবদানের জন্য অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ জানান।

সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ তার প্রতিবেদনে বিভিন্ন কার্যক্রমের উল্লেখ করেন যার মধ্যে ছিল– বাংলাদেশের জাতীয় দিবসগুলো উদযাপন, যেমন- স্বাধীনতা দিবস, বিজয় দিবস, অমর একুশে, বাংলা নববর্ষ এবং ক্রিকেট ম্যাচ ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন।

এছাড়া বড় আয়োজনে গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫ ও প্রতিষ্ঠার ১৫ বছর উদযাপন ছিল এক বড় সাফল্য। নিজস্ব তত্ত্বাবধানে বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী, আর্থিক সহায়তা ও গবাদি পশু কিনে দেওয়া হয়।

তিনি জানান, গত দুই বছরে শতাধিক নতুন সদস্য যোগদান করেছে এবং বর্তমানে মোট সদস্য সংখ্যা প্রায় ছয় শত। তিনি সভায় উপস্থিত সাধারণ সদস্যদের ধন্যবাদ জানান। তাকে সহযোগিতা করার জন্য কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এরপর সভাপতি, নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার আবদুল লতিফ শিকদার, সহকারী নির্বাচন কমিশনার ড. তুষার দাশ ও কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদের কাছে নির্বাচন পরিচালনার দায়িত্বভার অর্পণ করেন এবং এই দায়িত্ব পালনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ও আন্তরিক ধন্যবাদ জানান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংবিধানের বিধান অনুযায়ী সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। কার্যনির্বাহী কমিটিতে মোট একুশটি পদের জন্য মনোনয়নপত্র আহ্বান করা হয়েছিল এবং সেগুলো যাচাই বাছাই করে বৈধ ঘোষণা করা হয়। সংবিধানের বিধান অনুযায়ী কোন পদেই একের অধিক প্রার্থী না থাকায় কোন ভোটের (Ballot) আর আবশ্যকতা নেই। তাই নির্বাচন কমিশন এই একুশ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন এবং ফুল দিয়ে অভিনন্দন জানান।

২০২৫-২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন:
সভাপতি – কামরুল মান্নান আকাশ
সহ-সভাপতি ১ – গোলাম মওলা
সহ-সভাপতি ২ – এম এ আহসানুল হাদি
সাধারণ সম্পাদক – লিংকন শফিকউল্লাহ
সহযোগী সাধারণ সম্পাদক – বিশ্বজিৎ চক্রবর্তী
কোষাধ্যক্ষ – জাহিদ মাহমুদ
সাংস্কৃতিক সম্পাদক – সাকিনা আক্তার
প্রকাশনা সম্পাদক – নুসরাত হুদা কান্তা
শিক্ষা ও গবেষণা সম্পাদক – সেলিম মমতাজ
ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক – নার্গিস বানু
ক্রীড়া সম্পাদক – হায়াত মাহমুদ
কার্যনির্বাহী সদস্য – তানিয়া ফারজানা, খায়রুল হক চৌধুরী, মোহাম্মদ নাজমুল হক, জুবায়ের মিয়া, শুভ্র প্রকাশ চৌধুরী, দিবাকর সমাদ্দার, মো. শফিকুল আলম, নুসরাত জাহান স্মৃতি, নাফিস আহমেদ খন্দকার ও এ এস এম হালিম উল্লাহ।

এরপর সভাপতি কামরুল মান্নান আকাশ বর্তমান কমিটির বিলুপ্তি ঘোষণা করেন এবং নতুন কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। নতুন কমিটির পুনঃনির্বাচিত সভাপতি হিসাবে পুনরায় দায়িত্বভার গ্রহণ করেন এবং একে একে সকল সদস্যকে লাল-সবুজ উত্তরীয় পরিয়ে অভিনন্দিত করেন। তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং বলেন নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত হয়েছে এই কমিটি। তিনি প্রত্যাশা ব্যাক্ত করেন যে প্রবীণদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা এবং নবীনদের সাহস ও উদ্যামতা এই সংগঠনটিকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়।

দুপুরের খাবারের পর সঙ্গীত পরিবেশন করেন সিডনির জনপ্রিয় কণ্ঠশিল্পী মাসুদ মিথুন ও রুমানা হক। প্রায় দুই ঘণ্টা ধরে তারা সুরের মায়াজালে মুগ্ধ করে রাখেন শ্রোতাদের। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিকেল ৫টায় আনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি কামরুল মান্নান আকাশ।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের