লিভারপুল জিতলেও কাঁটা একিতিকের লাল কার্ড, কষ্টার্জিত জয় চেলসির

লিগ কাপে মঙ্গলবার রাতে তৃতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নেমেছিল লিভারপুল, চেলসি। দ্বিতীয় ডিভিশনের দল সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচে সহজেই জয় পেয়েছে লিভারপুল। ২-১ গোলে সাউদাম্পটনকে হারিয়েছে তারা। অন্য ম্যাচে লিঙ্কন এফসির বিপক্ষে একই ব্যবধানে জিতেছে চেলসি।

চ্যাম্পিয়নশিপের টিম সাউদাম্পটনের বিপক্ষে মূলত রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের দেখে নিতে চেয়েছিলে লিভারপুল কোচ আর্নে স্লট। এন্দো, কিয়েসা, এনগুমোহাদের সুযোগ দেন প্রথম একাদশে। তবে শুরু থেকে খেলেন তারকা স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক। লিভারপুলের জার্সিতে নিজের প্রথম গোলটি করে ফেললেন তিনি। ৪৩ মিনিটে বিপক্ষ গোলকিপারের ভুলে বল পেয়ে যান কিয়েসা। বক্সে তার মাইনাস থেকে গোল করে লিভারপুলকে লিড এনে দেন ইসাক।

দ্বিতীয়ার্ধেও ছবিটা পাল্টায়নি। তবে ৭৬ মিনিটে কর্নার থেকে বল পেয়ে সাউদাম্পটনকে সমতায় ফেরান শেয়া চার্লস। ৮৬ মিনিটে মাঝমাঠ থেকে লংবল বাড়ান রবার্টসন। কিয়েসা সেই বল ধরে পাস দেন পরিবর্ত হিসেবে নাম উগো একিতিকেকে। ফাঁকা গোলে বল ঠেলতে ভুল করেননি।

জয়সূচক গোল করে জার্সি খুলে সেলিব্রেট করে হলুদ কার্ড দেখেন একিতিকে। আগেও দেখেছিলেন একটি কার্ড। ফলে লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাকে।

কষ্টার্জিত জয় চেলসির
তৃতীয় ডিভিশনের ক্লাব লিঙ্কন এফসির বিরুদ্ধেও কষ্ট করে জিততে হলো চেলসিকে। রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের প্রাধান্য দিলেও গার্নাচো, এনজো ফার্নান্দেসরা ছিলেন প্রথম একাদশে। তা সত্ত্বেও ৪২ মিনিটে রব স্ট্রিটের গোলে পিছিয়ে পড়ে চেলসি। দ্বিতীয়ার্ধে এস্তেভাও, পেদ্রো নেতোদের নামান চেলসির কোচ।

৪৮ মিনিটে তাদের সমতায় ফেরান ১৯ বছর বয়সী তরুণ স্ট্রাইকার টাইরিকে জর্জ। বুলেট শটে গোল করেন তিনি। ২ মিনিটের মধ্যে টাইরিকের পাস থেকেই গোল করেন ২০ বছর বয়সি ফাকুন্দো বুয়োনানোতে। ২-১ ফলেই শেষ হয় ম্যাচ।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর