এমবাপের তিন মিনিটের ঝড়, বড় জয় রিয়ালের

মাত্র তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। তিন ম্যাচ পর গোল পেলেন ভিনিসিয়ুস জুনিয়রও। লা লিগায় মঙ্গলবার রাতে লেভান্তেকে ৪-১ গোলে হারিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে মৌসুমের শুরুতেই নিজেদের শীর্ষস্থানে আরও পোক্ত করলো জাবি আলোনসোর শিষ্যরা।

ম্যাচের মূল নায়ক ছিলেন ফরাসি তারকা এমবাপে। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে দারুণ এক ‘পানেনকা’ শটে গোল করেন তিনি, এরপর ৬৬ মিনিটে গোলরক্ষককে কাটিয়ে খালি জালে বল জড়িয়ে দেন। মাদ্রিদের জার্সিতে এবারের মৌসুমে এটি ছিল এমবাপের সপ্তম ম্যাচে নবম গোল।

আর্জেন্টাইন কিশোর প্রতিভা ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোও পেলেন স্মরণীয় মুহূর্ত। ৩৮ মিনিটে দুর্দান্ত শটে নিজের প্রথম গোলের দেখা পান রিভার প্লেট থেকে আসা ১৮ বছর বয়সী ফরোয়ার্ড।

ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র ২৮ মিনিটে বক্সের ডানদিক থেকে দারুণ এক শটে মাদ্রিদের হয়ে প্রথম গোল করেন। তিন ম্যাচ গোলশূন্য থাকার পর দুর্দান্ত এক শটে তিনি আবারও গোলের দেখা পান। যদিও আগের ম্যাচে কোচ আলোনসোর পরিবর্তনের সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন এই তারকা।

লেভান্তে ম্যাচে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। ৫৪ মিনিটে এত্তা আইয়ংয়ের হেডে ব্যবধান কমায় নবাগত এই দলটি। তবে শেষ পর্যন্ত তা আর কোনো প্রভাব ফেলতে পারেনি।

এই জয়ে রিয়াল মাদ্রিদ লিগ টেবিলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে, যা দ্বিতীয় স্থানে থাকা চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্ট বেশি। বার্সেলোনা বৃহস্পতিবার নবাগত ওভিয়েদোর বিপক্ষে মাঠে নামবে।

প্রমোশন পাওয়া লেভান্তে মৌসুমের প্রথম চার ম্যাচে জয়হীন থাকলেও আগের রাউন্ডে জিরোনাকে ৪-০ গোলে হারিয়েছিল। তবে মাদ্রিদের বিপক্ষে তারা আর সেই ছন্দ ধরে রাখতে পারেনি।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা