পাকিস্তান-শ্রীলঙ্কার ‘বাঁচামরার’ লড়াই আজ

দুই দলের অবস্থা প্রায় একইরকম। এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোরপর্বে পাকিস্তান-শ্রীলঙ্কা দুই দলই তাদের প্রথম ম্যাচে হেরেছে। উভয়েরই ব্যাটিং নিয়ে সমস্যা আছে। উভয় দলই বোলিংয়ে গুরুত্বপূর্ণ সময়ে খেই হারাচ্ছে।

কিন্তু এশিয়া কাপে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দুই দলেরই আজ জয়টা ভীষণ প্রয়োজন। বলা যায় অনেকটা ডু অর ডাই বা বাঁচামরার ম্যাচ। কেননা টানা দুই ম্যাচ হারলে ফাইনালে খেলার সম্ভাবনা অনেকটাই মলিন হয়ে যাবে। আবুধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে গড়াবে হাইভোল্টেজ এই লড়াই।

শ্রীলঙ্কা ও পাকিস্তান অনেকদিন হলো টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়নি। সর্বশেষ তারা খেলেছিল ২০২২ সালে। অথচ ২০১০-এর দশকে তারা প্রায় নিয়মিতভাবেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতো।

বর্তমানে শক্তিমত্তায় দুই দলকেই প্রায় একইরকম মনে হচ্ছে। পাকিস্তানের ব্যাটিং ফায়ারপাওয়ারে সমস্যা। শ্রীলঙ্কারও একই সমস্যা। পাকিস্তানের র‍্যাঙ্কিং সপ্তম, শ্রীলঙ্কার অষ্টম। দুই দলই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

ফলে আবুধাবিতে আজ মরণপণ লড়াই করতে চাইবে দুই দলই। কেননা টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প ভাবার খুব বেশি সুযোগ নেই পাকিস্তান-শ্রীলঙ্কা কারোরই।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা