সিডনিতে শারদীয় উৎসবের আনুষ্ঠানিক সূচনা

অস্ট্রেলিয়ার সিডনিতে শারদীয় উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেছে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)। শনিবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় ডান্ডাস কমিউনিটি সেন্টারে মহালয়ার বিশেষ অনুষ্ঠান আয়োজন করে শারদীয় উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

বাঙালি হিন্দু সমাজে মহালয়া দেবীপক্ষের শুরু মায়ের আগমনী বার্তা। আর সেই আবহ ধারণ করেই সন্ধ্যার আসরে চণ্ডীপাঠ ও ভক্তিমূলক সংগীত পরিবেশন করা হয়।

আয়োজনের শিল্প নির্দেশনা ও সামগ্রিক তত্ত্বাবধানে ছিলেন বিপিএ’র সাংস্কৃতিক সম্পাদক রাখি রায় (বাবলি)। অংশ নেন জ্যোতি বিশ্বাস, সুমিতা দে, জন্মেজয় রায়সহ দুই ডজন শিল্পী।

চণ্ডীপাঠের ধ্বনি, শঙ্খ–উলুধ্বনি আর গানের সুরে আধ্যাত্মিক আবহ তৈরি করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করা হয়।

মঞ্চসজ্জা, আলো–ধ্বনি–চিত্রায়ণসহ পুরো কারিগরি ব্যবস্থাপনায় ছিল নান্দনিকতা। শুরুতে সংক্ষিপ্ত পরিচিতি হিসেবে দেবীপক্ষের দর্শন, মহালয়ার তাৎপর্য, দেবী দুর্গার আগমন বার্তা এবং গজে আগমন, দোলায় গমনের মঙ্গল সংকেতের বিষয়গুলো উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানের মূল পর্বে ধারাবাহিক চণ্ডীপাঠ, নির্বাচিত স্তোত্র পাঠ এবং দেবী বন্দনার ভক্তিমূলক সংগীত পরিবেশন করা হয়।

পরিবেশনার ফাঁকে ফাঁকে মহালয়ার ইতিহাস–ঐতিহ্য, দেবীপক্ষ ও পিতৃপক্ষের সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং শারদীয় উৎসবের সামাজিক–সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন উপস্থাপকরা। এতে তরুণ–তরুণীসহ সবাই সহজে বিষয়টি অনুধাবন করেন।

মহালয়া যেমন ধর্মীয় আচার–অনুষ্ঠানের সূচনা, তেমনি এটি প্রবাসী বাঙালি সমাজে এক বড় সাংস্কৃতিক–সম্পর্কের সেতুবন্ধন।

অনুষ্ঠানে উপস্থিত নানা বয়সের মানুষ—শিশু, কিশোর, তরুণ, অভিভাবক ও জ্যেষ্ঠজনের অংশগ্রহণে সৃষ্টি হয় এক উষ্ণ, পারিবারিক পরিবেশ।

বিপিএ’র পক্ষ থেকে উপস্থিত দর্শক, পারফর্মার, প্রযুক্তিদল, স্বেচ্ছাসেবক, স্পনসর এবং স্থান ব্যবস্থাপনা সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান বিপিএ’র সভাপতি সুকুমার ভক্ত।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর