যুক্তরাষ্ট্রে বিয়ের অনুষ্ঠানে বন্দুকহামলায় নিহত ১, ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান

যুক্তরাষ্ট্রে বিয়ের অনুষ্ঠানে বন্দুকহামলায় অন্তত একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এসময় হামলাকারী ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিচ্ছিল বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় সময় শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউ হ্যাম্পশায়ারের নাশুয়া শহরে স্কাই মেডো কান্ট্রি ক্লাবে এই হামলার ঘটনা ঘটে।

নিউ হ্যাম্পশায়ারের সহকারী অ্যাটর্নি জেনারেল পিটার হিনক্লি সংবাদ সম্মেলনে জানান, আহতদের মধ্যে কারও কারও গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে, আবার কেউ আতঙ্কে পালাতে গিয়ে আহত হয়েছেন। তবে ঠিক কতজন আহত হয়েছেন তা এখনো নিশ্চিত করা হয়নি।

হিনক্লি বলেন, কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়নি, তবে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। স্থানীয়দের জন্য কোনো হুমকি নেই বলেও তিনি জানান। শুরুতে ধারণা করা হয়েছিল হামলাকারী দুজন ছিল, তবে ভিডিও পর্যালোচনার পর পুলিশ জানায় হামলাকারী একজনই।

ঘটনার সময় ক্লাবে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। প্রত্যক্ষদর্শী সোফি ফ্ল্যাবোরিস স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, অনুষ্ঠানে নাচ-গান চলা অবস্থায় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। আতঙ্কে অনেকে দৌড়ে বেরিয়ে যান, কেউ রান্নাঘরে ছুটে যান, আবার কেউ টেবিলের নিচে লুকান।

আরেক প্রত্যক্ষদর্শী টম বার্টেলসন জানান, তিনি অন্তত ছয়টি গুলির শব্দ শুনেছেন। প্রথমে ভেবেছিলেন বেলুন ফাটার শব্দ, তবে পরে বিষয়টি স্পষ্ট হয়।

বার্টেলসনের দাবি, হামলাকারী রেস্তোরাঁয় একজনকে লক্ষ্য করে গুলি চালান। এ সময় তিনি ‘শিশুরা নিরাপদ’ ও ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে চিৎকার করেন।

হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। হিনক্লি বলেন, তদন্ত চলছে এবং তথ্য পাওয়া গেলে জানানো হবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!