ওমান ক্রিকেটে ইতিহাস, টস জিতে ব্যাটিংয়ে ভারত

এর আগে কখনো ভারতের বিপক্ষে খেলেনি ওমান। খেলেনি বলতে খেলার সুযোগটাই আসেনি। কিন্তু এবার এশিয়া কাপের কল্যাণে ভারতের মতো শক্তিশালী একটি দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে গেছে মধ্যপ্রাচ্যের দেশটি। হার কিংবা জয়; ফলাফল যাই হোক, ম্যাচে অংশগ্রহণ করেই নিজেদের ক্রিকেটে নতুন ইতিহাস লিখে ফেলেছে ওমান।

ভারত ও ওমানের মধ্যকার আজ শুক্রবারের ম্যাচটি এশিয়া কাপের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। ইতিমধ্যেই সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে ভারত। অন্যদিকে আগেই ছিটকে গেছে ওমান। যে কারণে ওমানের জন্য ইতিহাস গড়ার হলেও ভারতের জন্য ম্যাচটি শুধুই নিয়মরক্ষার।

এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সুপার ফোরকে সামনে রেখে নিজেদের ব্যাটিংটাকে আরেকটু ঝালিয়ে নিতেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আজকের ম্যাচ জিতলে শ্রীলঙ্কাও অপরাজিত থেকেই সুপার ফোর খেলবে।

ভারত একাদশ

অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদিপ যাদব।

ওমান একাদশ

যতিন্দর সিং (অধিনায়ক), আমির কলিম, হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা (উইকেটরক্ষক), শাহ ফয়সাল, মোহাম্মদ নাদিম, আরিয়ান বিষ্ট, জিকরিয়া ইসলাম, শাকিল আহমেদ, সময় শ্রীবাস্তব, জিতেন রামানন্দি।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা