নিরাপত্তা প্রযুক্তি নিয়ে ঢাকায় ৮ দেশের প্রদর্শনী

রাজধানীতে তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এর উদ্বোধন করা হয়। এক্সপো চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ভার্চুয়ালি এক্সপোর উদ্বোধন করেন। বাংলাদেশ কম্পিউটার সমিতি, আই-স্টেশন ও জিপিএ এক্সপো যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

এতে বাংলাদেশ, জার্মানি, চীন, তাইওয়ান, দুবাই, ভারত, হংকংসহ মোট ৮টি দেশের অর্ধশতাধিক নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারী, সফটওয়্যার নির্মাতা এবং সল্যুশন প্রোভাইডার প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. মামুনুর রশীদ ভুইয়া, বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) আ ক ম আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির ভাইস-প্রেসিডেন্ট ওয়াহিদুল হোসেন দীপু।

এদিকে, প্রদর্শনী ঘুরে দেখা যায়, কর্মস্থলের অগ্নিনির্বাপক নিরাপত্তা প্রযুক্তি, নিরাপত্তা সরঞ্জাম, স্মার্ট মনিটরিং সিস্টেম, স্বাস্থ্য ও অগ্নিনিরাপত্তা প্রযুক্তি, স্মার্ট সফটওয়্যার সল্যুশনস, সাইবার নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তির এআই সল্যুশন প্রদর্শিত হচ্ছে। সকাল থেকেই স্টলগুলোতে নিজেদের পণ্য ও সেবাসামগ্রতে সাজিয়ে তুলতে দেখা যায় প্রদর্শনীস্থলে। তবে উদ্বোধনের পরও দর্শক ও সেবাগ্রহিতাদের উপস্থিতি কম ছিল। আয়োজকরা জানান, বিকেল নাগাদ দর্শনার্থী বাড়বে।

আয়োজক সূত্রে জানা যায়, প্রদর্শনীর পাশাপাশি এখানে বিজনেস টু বিজনেস (B2B) সেশনও অনুষ্ঠিত হচ্ছে। এতে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দেশের নিরাপত্তা খাতের তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী এবং বিভিন্ন খাতের পেশাজীবীদের সঙ্গে ব্যবসায়িক আলোচনা করছেন।

আয়োজকদের মতে, এর মাধ্যমে আন্তর্জাতিক উদ্ভাবনের সঙ্গে দেশীয় নিরাপত্তা প্রযুক্তি শিল্পের একটি স্মার্ট সংযোগ তৈরি হবে এবং তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি হবে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর