ব্রিটেনে উইন্ডসর ক্যাসলের দেওয়ালে ট্রাম্প-এপস্টিনের ছবি প্রদর্শন গ্রেফতার ৪

ব্রিটেনের রাজকীয় উইন্ডসর প্রাসাদের দেওয়ালে প্রজেক্টরের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের কিছু ছবি প্রদর্শন করা হয়েছে। এই ঘটনায় চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসির।

স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাজ্যে পা রাখেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেদিনই এই ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিনের শুরুতে প্রতিবাদকারীরা উইন্ডসর প্রাসাদের কাছে ট্রাম্প ও এপস্টিনের ছবি সম্বলিত একটি বিশাল ব্যানার টাঙিয়ে দেয়। পরে রাতে তারা প্রাসাদটির টাওয়ারগুলোর দেওয়ালে দুজনের বেশ কিছু ছবি প্রদর্শন করেন।

থেমস ভ্যালি পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট ফেলিসিটি পার্কার এক বিবৃতিতে বলেন, উইন্ডসর ক্যাসেলের আশপাশে যেকোনো অনুমতিহীন কার্যক্রম আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।

উইন্ডসর ক্যাসেলেই প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে আপ্যায়ন করবেন রাজা চার্লস।
চলতি মাসের শুরুতে একটি মার্কিন কংগ্রেসীয় প্যানেল ২০০৩ সালে এপস্টিনের জন্মদিনে তৈরি করা একটি বই প্রকাশ করা হয় যেখানে একটি এন্ট্রিতে ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মতো দেখতে একটি স্বাক্ষর ছিল। তবে এই মার্কিন প্রেসিডেন্ট এপস্টিনের মামলার সঙ্গে কোনো আইনি অভিযোগের মুখোমুখি নন এবং এই স্বাক্ষরও তার নয় বলে দাবি করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প এ নিয়ে দ্বিতীয় বারের মতো যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফর করছেন। উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লসের সাক্ষাৎ করবেন তিনি। গতরাতে লন্ডনে পৌঁছেই তিনি বলেন, আজকের দিনটি ‘একটি বড় দিন হতে চলেছে’।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!