মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্যিক টানাপোড়েন ও কূটনৈতিক অস্থিরতার মধ্যেই মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ফোন করে মোদীকে শুভেচ্ছা জানান ট্রাম্প।  

এরপর মোদী ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি সমর্থন জানান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মবার্ষিকী আজ। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় মোদী বলেন, আপনার মতো আমিও ভারত-যুক্তরাষ্ট্রের বিস্তৃত ও বৈশ্বিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে আপনার প্রচেষ্টাকে আমরা সমর্থন করি।

ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে জানান, মোদীর সঙ্গে তার চমৎকার ফোনালাপ হয়েছে। মোদীর প্রশংসা করে তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সমাধানে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে ভারতের সমর্থন তিনি আন্তরিকভাবে মূল্যায়ন করেন।

এই কূটনৈতিক বিনিময় এমন এক সময় হলো, যখন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্ক আরোপ করেছে।

এছাড়াও, সম্প্রতি মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি যুক্তরাষ্ট্রে উৎপাদিত ভুট্টা কিনতে অস্বীকৃতি জানায়, তাহলে তারা যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার হারাতে পারে।

এই বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই মঙ্গলবার দুই দেশের মধ্যে দীর্ঘদিন পর দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার নতুন ধাপ শুরু হয়, যা ওয়াশিংটনের পক্ষ থেকে ইতিবাচক বলে বর্ণনা করা হয়েছে। আলোচনার এই উদ্যোগ দুই দেশের মধ্যে বিরাজমান মতপার্থক্য ঘোচাতে এবং সম্পর্কের অবনতি রোধে একটি নতুন সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের