মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা চালু

মালদ্বীপ প্রবাসীদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। এর অংশ হিসেবে পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল ১১–১৪ সেপ্টেম্বর দেশটির থিনাধু আইল্যান্ডে সেবা দেন।

প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। দলের অন্য সদস্যরা ছিলেন তৃতীয় সচিব মো. জিল্লুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ।

রাজধানী মালে থেকে প্রায় ৪৬৫ কিলোমিটার দূরের গাফ ঢাল এটলের অন্তর্ভুক্ত থিনাধু দ্বীপে সরাসরি বিমানবন্দর না থাকায় তারা স্থানীয় বিমানে কাধিদু বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে নৌপথে দ্বীপে যান।

দুই দিনব্যাপী (১২ ও ১৩ সেপ্টেম্বর) ক্যাম্পে প্রায় ২ হাজার প্রবাসী বাংলাদেশি ই-পাসপোর্ট, এমআরপি এনরোলমেন্ট এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য কার্ড গ্রহণ করেন। এতে প্রবাসীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয় বলে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বৈধপথে রেমিট্যান্স পাঠানো, কল্যাণ বোর্ডের কার্ড গ্রহণ, স্থানীয় আইন-কানুন মেনে চলা ও স্বাস্থ্যসচেতন থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। দেশের উন্নয়নের সাথে সাথে প্রবাসীদের সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাবে। পাশাপাশি তিনি ভিসা-দালাল চক্র থেকে বিরত থাকা এবং অবৈধ ব্যবসা কিংবা মাদক সংক্রান্ত কার্যকলাপ থেকে দূরে থাকার পরামর্শ দেন।

সফরকালে প্রতিনিধি দলটি থিনাধু সিটি কাউন্সিলের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যায় সহযোগিতা এবং আনডকুমেন্টেড বাংলাদেশিদের বৈধকরণে সহায়তার অনুরোধ জানায়। কাউন্সিল এ বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করে।

সফর শেষে প্রবাসীদের মাঝে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর