মালদ্বীপে অনিবন্ধিত শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ

মালদ্বীপ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিগগিরই অনিবন্ধিত অভিবাসী শ্রমিকদের জন্য একটি বৈধকরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে।

পাবলিক সার্ভিস মিডিয়ার (পিএসএম) ‘রাজ্জে মিয়াধু’ নামে একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল মজিদ ইব্রাহিম এ তথ্য জানান।

তিনি বলেন অপারেশন কুরাঙ্গির উদ্যোগে ২০২৪ সালের মে থেকে প্রায় ১ লাখ ৬০ হাজার অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মালদ্বীপে অভিবাসী শ্রমিকদের একটি বড় অংশ এখনও অনিবন্ধিত রয়েছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, অনেক শ্রমিক বৈধকরণে অংশ নিতে ব্যর্থ হয়েছেন নিয়োগকর্তাদের অবহেলা বা অন্যান্য কারণে। যারা বৈধ কাগজপত্র ছাড়া আছেন বা কোনো সমস্যায় রয়েছেন, তাদের জন্য ভবিষ্যতে সিস্টেমে প্রবেশের সুযোগ থাকবে।

তিনি উল্লেখ করেন, বৈধকরণ কর্মসূচি প্রায় ছয় মাস চলবে এবং শ্রমিকদের এই সুযোগ গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে ২০২৩ সালে অনিয়মিত অভিবাসন রোধে অভিযান শুরু হয়, যা এখনও পর্যন্ত ৬ হাজারের বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং এ অভিযান চলমান।

স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান জানান, সরকারের মূল লক্ষ্য গ্রেফতার নয় বরং অভিবাসীদের বৈধকরণের সুযোগ দেওয়া।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর