মেসির পেনাল্টি মিস, শার্লটের কাছে লজ্জাজনক হার মিয়ামির

২০২২ সালের পর এই প্রথমবার পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার এই ব্যর্থতার রাতেই ইন্টার মিয়ামি ৩-০ গোলে হেরেছে টানা জয়ের ছন্দে থাকা শার্লট এফসির কাছে। দলটির হয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করেন ইদান তোক্লোমাতি।

শনিবার রাতে ব্যাংক অব অ্যামেরিকা স্টেডিয়ামে ম্যাচের ৩২তম মিনিটে মেসির সামনে আসে গোল করার সুবর্ণ সুযোগ। ভিএআরের সিদ্ধান্তে শার্লটের জিব্রিল দিয়ানির ফাউলের কারণে পেনাল্টি পান আর্জেন্টাইন সুপারস্টার; কিন্তু আত্মবিশ্বাসী মেসি প্যানেনকা শটে গোলের চেষ্টা করলে শার্লট গোলকিপার ক্রিস্টিয়ান কাহলিনা দারুণ সেভে সেই গোল আটকে দেন।

এর আগে মিয়ামির হয়ে নেওয়া তিনটি পেনাল্টিতেই গোল করেছিলেন মেসি। সর্বশেষ তিনি পেনাল্টি মিস ছিল ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপপর্বে পোল্যান্ডের বিপক্ষে। ইন্টার মিয়ামির হয়ে এটাই প্রথম পেনাল্টি মিস তার।

মেসির পেনাল্টি মিস নিয়ে কোচ হ্যাভিয়ার মাচেরানো ম্যাচ শেষে বলেন, ‘এটা নিয়ে কাউকে দোষারোপ করা যাবে না। মৌসুমজুড়ে জিততে আমাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে লিও।’

তবে মেসির পেনাল্টি মিসের পরপরই বিপদে পড়ে মিয়ামি। ৩৪তম মিনিটে শার্লটের কেরউইন ভার্গাসের ক্রস থেকে গোল করেন ইদান তোক্লোমাতি।

দ্বিতীয়ার্ধে আরও জ্বলে ওঠেন এই ফুটবলার। ৪৭ মিনিটে কাছ থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। শেষ দিকে, ৮৪তম মিনিটে উইলফ্রিড জাহাকে ফাউল করলে পাওয়া পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড।

মিয়ামির হয়ে মেসি একবার সতীর্থ তাদেও আলেন্দেকে দিয়ে সুযোগ তৈরি করলেও কাহলিনা আবারও দারুণ সেভ করে গোল বঞ্চিত করেন। তার উপর ৭৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন মিয়ামি ডিফেন্ডার তোমাস আভিলেস।

এ নিয়ে টানা নবম ম্যাচে জয় তুলে নিল শার্লট, যা সমান হলো এমএলএস রেকর্ডের (সিয়াটল সাউন্ডার্স, ২০১৮)। ৩০ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে শীর্ষ চারে নিজেদের অবস্থান আরও শক্ত করল তারা। অন্যদিকে ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে মিয়ামি পড়ে গেল প্লে-অফ লাইনের ঠিক ওপরে।

মিয়ামির হয়ে এই ম্যাচে খেলেননি লুইস সুয়ারেজ। লিগস কাপ ফাইনালে সিয়াটলের স্টাফকে থুতু দেয়ার ঘটনায় তিনি তিন ম্যাচের এমএলএস নিষেধাজ্ঞা এবং ছয় ম্যাচের লিগস কাপ নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। মঙ্গলবার সিয়াটলের বিপক্ষে আবার মুখোমুখি হবে মায়ামি।

ম্যাচ নিয়ে কোচ মাচেরানো বলেন, ‘আজকের রাতটা আমাদের জন্য হতাশার। তবে ফুটবলে এগিয়ে যেতে হলে কঠোর পরিশ্রম আর জয়ের বিকল্প নেই।’

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!