বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণে চীনে বাণিজ্য সম্মেলন

চীনে অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়া ও সাউথইস্ট এশিয়া বিজনেস ডেভেলপমেন্ট কো-অপারেশন কনফারেন্স যেখানে অংশ নিয়েছেন বাংলাদেশের একটি প্রতিনিধি দল।

বিশ্বের এই অঞ্চলে বাণিজ্যকে উন্নয়নের লক্ষ্যে ‌‘অভিন্ন সমৃদ্ধির পথে একসঙ্গে এগিয়ে চলি: শিল্প ও সরবরাহ শৃঙ্খলে সমন্বয়ের নতুন ধারা গড়ে তুলি’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে এবারের সম্মেলন।

বাণিজ্য সম্মেলনটি ৯ থেকে ১২ সেপ্টেম্বর চীন আন্তর্জাতিক বাণিজ্য প্রচার কাউন্সিল সিচুয়ান প্রদেশের উদ্যোগে ছেংদু শহরে অনুষ্ঠিত হয়। আয়োজনে সহায়তা করে, সার্ক চেম্বার অফ কমার্স, আসিয়ান-চীন সেন্টার, চীন-দক্ষিণ এশিয়া বিজনেস কাউন্সিল, চীন-আসিয়ান বিজনেস কাউন্সিল এবং চীন-পাকিস্তান বিজনেস কাউন্সিল।

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির(বিসিসিসিআই) এর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্সিগ মুর্শিদা, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কুনমিং এর কনসাল জেনারেল মো. খালেদ, বিসিসিসিআই এর সদস্য আসিফ হক রুপু, মোনা হক, এস.এম. কফিল উদ্দিনসহ দশ সদস্যের একটি প্রতিনিধি দল এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশসহ বিদেশি প্রতিষ্ঠান ও সরকারি বিভাগ এবং দেশ বিদেশের প্রায় ৩০০ প্রতিনিধি এবার অংশগ্রহণ করছেন। তাছাড়া, এই সম্মেলনে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্বাক্ষর ও প্রকল্প সহযোগিতা চুক্তি সম্পন্ন হয়েছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের