জাতিগত সহিংসতার পর প্রথমবার মণিপুরে মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর রাজ্যে পৌঁছেছেন। ২০২৩ সালের মে মাসে জাতিগত সহিংসতা শুরু হওয়ার পর এটাই তার সেখানে প্রথম সফর। তিনি মিজোরামের আইজল থেকে বিমানে ইমফালে এসে পৌঁছান এবং সেখান থেকে চুরাচাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন।

ইমফাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্যপাল অজয় কুমার ভল্লা ও মুখ্যসচিব পুনীত কুমার গোয়েল। এরপর তিনি যাচ্ছেন চুরাচাঁদপুর, যা কুকি-অধ্যুষিত এলাকা এবং ২০২৩ সালের সংঘর্ষে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলের একটি।

ওই সহিংসতায় কমপক্ষে ২৬০ জন নিহত এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছিলেন।

প্রধানমন্ত্রী মোদী হলেন রাজীব গান্ধীর পর প্রথম প্রধানমন্ত্রী, যিনি চুরাচাঁদপুর সফর করছেন।

দুপুর আড়াইটার দিকে তিনি আবার ইমফালে ফিরবেন এবং এক হাজার ২০০ কোটি রুপির বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়া কাংলা ফোর্টে একটি জনসভায় ভাষণ দেবেন।

মণিপুরের মুখ্যসচিব জানান, প্রধানমন্ত্রীর সফর রাজ্যে শান্তি, স্বাভাবিকতা এবং দ্রুত অগ্রগতির পথ প্রশস্ত করবে। তিনি রাজ্যবাসীকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে আহ্বান জানিয়েছেন।

সফরের আগে প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেন, মণিপুরের সার্বিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি আমরা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

২০২৩ সালের ৩ মে ট্রাইবাল সলিডারিটি মার্চ এর মাধ্যমে উত্তেজনার সূচনা হয়। এই কর্মসূচি ছিল পাহাড়ি জেলাগুলোর আদিবাসীদের দ্বারা আয়োজন, যেটি মেইতেই সম্প্রদায়ের উপজাতি স্বীকৃতির দাবি-এর বিরোধিতা করে অনুষ্ঠিত হয়।

এরপরই রাজ্যজুড়ে শুরু হয় ভয়াবহ জাতিগত সহিংসতা, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা হিসেবে বিবেচিত।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!