বাংলাদেশিদের জন্য বেড়েই চলেছে আরব আমিরাতের ভিসা জটিলতা

বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা জটিলতা দিন দিন বেড়েই চলছে। ২০১২ সাল থেকে এ সংকট দেখা দিলেও বর্তমানে তা মারাত্মক রূপ নিয়েছে। প্রবাসী বাংলাদেশিরা ভিসা সংকট এড়াতে বারবার মিশন ও সরকারের কাছে আবেদন জানালেও কিছুতেই যেন কাটছে না সংকট।

মধ্যপ্রাচ্যের প্রধান শ্রমবাজারগুলোর একটি সংযুক্ত আরব আমিরাত। কিন্তু ২০১২ সাল থেকেই দেশটিতে ভিসা জটিলতার মুখে পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা। আগে ছবি ও পাসপোর্ট কপিতেই এমপ্লয়মেন্ট বা রেসিডেন্স ভিসা মিললেও, এখন গ্র্যাজুয়েশন সার্টিফিকেটসহ একাধিক মন্ত্রণালয়ের সত্যায়নের পরও ভিসা মিলছে না।

দেশটিতে বর্তমানে ভিজিট, এমপ্লয়মেন্ট, ফ্যামিলি, স্টুডেন্ট ও অভ্যন্তরীণ ট্রান্সফারসহ বেশিরভাগ ভিসা পুরোপুরি বন্ধ। ফ্রি জোনের বড় কোম্পানিগুলোতে কিছু ভিসা চালু থাকলেও গ্র্যাজুয়েশন সার্টিফিকেট না থাকায় সেই সুবিধা নিতে পারছেন না ৯৮ ভাগ প্রবাসী বাংলাদেশি। 

তাই জাল-জালিয়াতি করে সার্টিফিকেট তৈরির পথে হাঁটছেন অনেকে, যা ভিসা বন্ধের অন্যতম বড় কারণ। 

তবে প্রবাসীদের অভিযোগ, কূটনৈতিক সংলাপে যথাযথভাবে ১৫ লাখ বাংলাদেশির সমস্যার কথা তুলে ধরতে ব্যর্থ হয়েছে সরকার।

তাদের আশঙ্কা, এ অবস্থা চলতে থাকলে আগামীতে আমিরাতে বিপুলসংখ্যক বাংলাদেশি অবৈধ হয়ে পড়বেন। ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র ব্যবসা ও রেমিট্যান্স প্রবাহ।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা