হারিসের ঝোড়ো ব্যাটিং সত্ত্বেও স্কোর বড় হলো না পাকিস্তানের

এশিয়া কাপে প্রথমবারের মত খেলতে নেমেছে ওমান। অন্যদিকে পাকিস্তান বেশ অভিজ্ঞ একটি দল। অথচ নতুন ওমান দলের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে খুব বড় স্কোর গড়তে পারেনি পাকিস্তানি ব্যাটাররা। ওমানকে মাত্র ১৬১ রানের লক্ষ্য দিয়েছে সালমান আগার দল।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তান ব্যাটিং নিয়েছিল শুরুতে বড় স্কোর গড়ার লক্ষ্যেই। টসের পর পাকিস্তান অধিনায়ক সালমান আগা এমনটাই জানিয়েছিলেন; কিন্তু ওমানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ৭ উইকেট হারিয়ে ১৬০ রানের বেশি এগোয়নি পাকিস্তানের ইনিংস।

ওয়ান ডাউনে নামা মোহাম্মদ হারিসের ঝোড়ো ব্যাটিংই মোটামুটি একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সহায়তা করে পাকিস্তানকে। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই সাইম আইয়ুবের উইকেট হারায় পাকিস্তান। এরপর সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ হারিস মিলে ৮৫ রানের বড় একটি জুটি গড়ে তোলে। ২৯ বলে ২৯ রান করে আউট হয়ে যান সাহিবজাদা ফারহান। ৪৩ বলে ৬৬ রান করেন হারিস। ৭টি বাউন্ডারির সঙ্গে ছিল ৩টি ছক্কার মার।

ফাখর জামান ১৬ বলে ২৩ রানে ছিলেন অপরাজিত। ১০ বলে ১৯ রান করেন মোহাম্মদ নওয়াজ। ১৫ বলে ৯ রান করেন হাসান নওয়াজ। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে পাকিস্তান।

ওমানের শাহ ফয়সাল ৩টি এবং আমির কলিম ও নেন ৩টি উইকেট। ১টি নেন মোহাম্মদ নাদিম।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!