বাংলাদেশের টি-টোয়েন্টিতে ছক্কার রাজা এখন লিটন

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। হংকংকে ৭ উইকেটে হারিয়েছে লিটনের দল। হংকংয়ের বিপক্ষে একটি ছক্কা মেরেছেন টাইগার অধিনায়ক। আর তাতেই লিটন বনে গেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ছক্কার রাজা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জয় থেকে মাত্র ২০ রান দূরে থাকতে আর ব্যক্তিগত ৪২ রানে প্রথম বড় শটের চেষ্টা করেন লিটন। ইয়াসিন মুর্তজার বলে মিড উইকেট দিয়ে স্লগ সুইপের সেই শট ছক্কা হয়েছে।

নামের পাশে ৭৭ ছক্কা নিয়ে বৃহস্পতিবার ব্যাট করতে নেমেছিলেন লিটন। লিটন দাস মাহমুদউল্লাহরকে টপকে ছক্কার রেকর্ড নিজের একার করে নিয়েছেন। আর সেটা মাহমুদউল্লাহর চেয়ে ২১ ইনিংস কম খেলেই।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার মালিক হওয়ার মাধ্যমে এই সংস্করণে দেশীয় গণ্ডিতে নিজের অর্জনকে আরও সমৃদ্ধ করলেন লিটন। আগে থেকেই টি-টোয়েন্টির আরও দুটি গুরুত্বপূর্ণ রেকর্ড তারই দখলে। একটি সর্বোচ্চ ফিফটিতে। চলতি মাসের শুরুর দিকেই সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ফিফটি করে (৪৬ বলে ৭৩) দেশের হয়ে সর্বোচ্চ ১৪ ফিফটির মালিক হন তিনি। পেছনে ফেলেন সাকিব আল হাসানকে।

এছাড়া বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ন্যূনতম ৮০০ রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে লিটনের স্ট্রাইক রেটই (১২৬.২৩) সবচেয়ে বেশি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!