অনেক চমক নিয়ে ফিরছে দুনিয়া কাঁপানো ‘পিকি ব্লাইন্ডার্স’

অবশেষে নিশ্চিত হলো বহু প্রতীক্ষিত ‘পিকি ব্লাইন্ডার্স’ চলচ্চিত্রের মুক্তির সময়। আগামী ২০২৬ সালে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া মুভি সিরিজের নতুন পর্ব। এর নাম রাখা হয়েছে ‘দ্য ইমমর্টাল ম্যান’। এতে থাকবে অনেক চমক। ফিরছেন পুরনো অনেক তারকা। আবার নতুন করে যোগও দিচ্ছেন অনেকে।

এ ছবিতে আবারও টমি শেলবির চরিত্রে দেখা যাবে অস্কারজয়ী অভিনেতা সিলিয়ান মারফিকে। তিনি ছাড়াও পুরোনো চরিত্রে ফিরে আসছেন স্টিফেন গ্রাহাম, সোফি রান্ডল এবং নেড ডেনেহি। নতুনভাবে যুক্ত হয়েছেন রেবেকা ফার্গুসন, টিম রথ ও জে লাইকারগোর মতো তারকারা।

সিরিজের সর্বশেষ কিস্তি ২০২২ সালে আসার পর মারফি ব্যস্ত সময় পার করেছেন বড় পর্দায়। তার অভিনীত ‘ওপেনহাইমার’ ছবির জন্য তিনি অস্কার জিতেছেন তিনি। তবুও ‘পিকি ব্লাইন্ডার্স’-এ ফেরার সিদ্ধান্ত একেবারে আবেগঘন বলে জানিয়েছেন এই অভিনেতা।

দ্য অবজারভার-কে দেওয়া এক সাক্ষাৎকারে সিলিয়ান মারফি বলেন, ‘আমরা খুব ভালো একটি চিত্রনাট্য পেয়েছি। আর আমি ভক্তদের প্রতি একধরনের দায়িত্ববোধ অনুভব করি। কারণ অনেকদিক থেকেই তারাই এই সিরিজকে সফল করেছে। এই চলচ্চিত্রটি হবে সেই ৩৬ ঘণ্টার টেলিভিশন যাত্রার এক পূর্ণাঙ্গ সমাপ্তি।’

‘দ্য ইমমর্টাল ম্যান’ চলচ্চিত্রটি পিকি ব্লাইন্ডার্সের গল্পকে নিয়ে যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার প্রেক্ষাপটে। এটি শুধু একটি ধারাবাহিকের শেষ নয় বরং চরিত্রগুলো নতুন বাস্তবতায় এক নাটকীয় চিত্র তুলে ধরবে।

নির্মাতা স্টিভেন নাইট জানিয়েছেন, ‘আমি আসলে এটি শেষ করতে চেয়েছিলাম। আর অবশ্যই এর পেছনে বড় একটা কারণ হলো আমাদের ভক্তরা। তারা যেভাবে এই সিরিজকে ভালোবেসেছে, সেটা অনুপ্রেরণাদায়ক। চলচ্চিত্রটি সিনেমা হলে মুক্তি পাবে। ভক্তরা একসাথে বসে এটি উপভোগ করবেন আশা করছি।’

বর্তমানে ‘পিকি ব্লাইন্ডার্স’ সিরিজটি বিবিসি আইপ্লেয়ার এবং নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের