পর্তুগালে ‘সর্বকালের সেরা’ সম্মাননায় ভূষিত ক্রিশ্চিয়ানো রোনালদো

পর্তুগিজ ফুটবলের জীবন্ত কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোকে ‘সর্বকালের সেরা’ (বেস্ট অব অলটাইম) পুরস্কারে ভূষিত করেছে লিগা পর্তুগাল। বুধবার এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা (২২৩ ম্যাচে ১৪১ গোল) রোনালদোর ক্যারিয়ারে এই খেতাব আরও একটি উজ্জ্বল অর্জন হিসেবে যুক্ত হলো।

লিগা পর্তুগাল এক বিবৃতিতে জানিয়েছে, ‘লাখো মানুষের আদর্শ রোনালদো এক যুগকে সংজ্ঞায়িত করেছেন। তার প্রতিভা, কঠোর পরিশ্রম ও প্রতিযোগিতার মানসিকতা বিশ্ব ফুটবলে চিরস্মরণীয় হয়ে থাকবে। ব্যক্তিগত রেকর্ড, দলীয় শিরোপা এবং প্রভাব- সব মিলিয়ে তিনি সর্বকালের সেরা।’

যদিও রোনালদো নিজে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তবে এক ভিডিও বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সৌদি প্রো লিগের আল নাসর তারকা বলেন, ‘এই সম্মাননা পাওয়া আমার জন্য ভীষণ গর্বের বিষয়। আমার সতীর্থ, কোচ ও যারা আমাকে ক্যারিয়ারে সমর্থন করেছেন- সবাইকে ধন্যবাদ জানাই। তাদের কারণেই আমি এমন এক অনন্য পুরস্কার পেলাম।’

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়েও ইতিহাস গড়েছেন সিআর সেভেন। হাঙ্গেরির বিপক্ষে গোল করে বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় গুয়েতেমালার কার্লোস রুইজের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছেন তিনি (৩৯ গোল)।

অন্যদিকে, সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর গিয়োকেরেস টানা দ্বিতীয়বারের মতো লিগা পর্তুগালের বর্সসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। গত মৌসুমে স্পোর্টিং সিপির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল সংখ্যা ছিল ৫৪টি। লিগে করেছেন ৩৯ গোল, যা স্পোর্টিংকে শিরোপা ধরে রাখতে সবচেয়ে বড় অবদান রেখেছে। এই সাফল্যের পর তিনি ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দিয়েছেন।

গিয়োকেরেস এক প্রতিক্রিয়ায় বলেন, ‘এ পুরস্কার পাওয়া আমার জন্য বিশাল সম্মানের। স্পোর্টিংয়ের সতীর্থ, কোচিং স্টাফ ও সমর্থকদের ধন্যবাদ জানাই। তাদের কারণেই আমরা দারুণ একটি মৌসুম কাটিয়েছি, যেখানে লিগ এবং কাপ দুটোই জিতেছি।’

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!