সড়ক দুর্ঘটনায় কাজলের মৃত্যুর গুজব, যা জানা গেল

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে, দক্ষিণী তারকা কাজল আগারওয়াল ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা গেছেন। এই ভুয়া খবর মুহূর্তেই ভাইরাল হয়ে গেলে ভক্তদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করে। অনেকেই সামাজিক মাধ্যমে তার জন্য দোয়া ও সমবেদনা জানাতে থাকেন।

অবশেষে গুজব নিয়ে মুখ খুলেছেন কাজল আগরওয়াল নিজেই। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ‌‘আমি দেখছি কিছু ভিত্তিহীন খবর ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে আমি দুর্ঘটনায় পড়েছি, এমনকি মারাও গিয়েছি! সত্যি বলতে, এটা বেশ হাস্যকর, কারণ এসব একেবারেই সত্য নয়। আমি ভালো আছি, সুস্থ আছি, এবং নিরাপদে আছি।’

তিনি আরও অনুরোধ করেন, ‘অনুরোধ করছি, এমন মিথ্যা খবর বিশ্বাস করবেন না বা ছড়াবেন না। আসুন আমরা ইতিবাচকতা ও সত্যের ওপরই মনোযোগ দিই।’

কাজল আগরওয়ালকে সর্বশেষ দেখা গেছে সালমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত ‘সিকান্দার’ সিনেমায়। যদিও সিনেমাটি বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি তবে এতে সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করে আনন্দিত কাজল।

এছাড়াও তিনি তেলেগু সিনেমা ‘কন্নাপ্পা’-তেও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি চলতি বছরের জুনে মুক্তি পায়। এটি সেপ্টেম্বর ৪ তারিখ থেকে দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইমেও।

কাজল আগরওয়ালের হাতে রয়েছে বেশ কয়েকটি প্রতীক্ষিত প্রজেক্ট। এর মধ্যে রয়েছে কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান ৩’, নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ইত্যাদি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!