এক দশক পর এক সিনেমায় দুই তামিল সুপারস্টার

দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার (সিআইআইএমএ) অনুষ্ঠানে কমল হাসান আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে তিনি সুপারস্টার রজনীকান্তের সঙ্গে নতুন একটি ছবিতে কাজ করবেন। এই ঘোষণায় ভক্তরা উল্লসিত। কারণ দীর্ঘদিন পর তামিল সিনেমার দুই সুপারস্টারকে আবারও একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে।

সিআইআইএমএ পুরস্কারে কমল হাসান তার ‘কালকি ২৮৯৮ এডি’ ছবির জন্য পুরস্কৃত হওয়ার পর সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেন, ‌‘আমরা জানি না এটা কোনো অসাধারণ ঘটনা হবে কিনা। তবে দর্শক যদি এটা পছন্দ করেন আমরা খুশি হবো। আমরা চেষ্টা চালিয়ে যাব যেন দর্শকের পছন্দ হয়। অনেকদিন ধরেই পরিকল্পনা চলছে। আমরা আলাদা ছিলাম। তবে আমরা একসাথে আসছি। আমি এবং রজনী।’

কমল হাসান আরও জানান, তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। তিনি বলেন, ‘আপনারা সবাই প্রতিযোগিতার গল্প তৈরি করেছেন। কিন্তু আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। আমাদের জন্য এটা বড় সুযোগ যে আমরা একসাথে কাজ করতে পারবো। ও তিনি যেমন, আমি তেমনই। ব্যবসার দিক থেকে এটা হয়তো একটা বিস্ময়, কিন্তু অন্তত এখন এটা ঘটছে। আমরা সবসময় একে অপরের ছবির প্রযোজনার ইচ্ছা পোষণ করতাম।’

কমল হাসান ছবির অন্যান্য বিস্তারিত জানানো থেকে বিরত থাকলেও বিভিন্ন গুঞ্জন রয়েছে যে পরিচালনা করতে পারেন লোকেশ কানাগরাজ। লোকেশ ‘বিক্রম’ ছবিতে কমল হাসানের সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি রজনীকান্তের ‘কুলি’ ছবির প্রচার অনুষ্ঠানে বলেছেন, তিনি কমলের বড় ভক্ত এবং লোকেশ সিনেমাটিক ইউনিভার্সে (এলসিইউ) তাদের একসঙ্গে আনতে চাইবেন।

রজনীকান্ত ও কমল হাসান একসঙ্গে কাজ করেছেন ১৯৭০-৮০ দশকের বেশ কয়েকটি ছবিতে। এরমধ্যে উল্লেখ্য ‘অপূর্ব রাগাঙ্গল’, ‘মুন্দ্রু মুদিচু’, ‘অভার্গাল’, ‘পাঠিনারু ভায়াথিনিলে’। ভক্তরা বহু বছর ধরে তাদের আবার একসঙ্গে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কমলের ঘোষণাটি তাই তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!