কাঠমান্ডুতে সহিংসতা, অনিশ্চিত বাংলাদেশ-নেপাল ম্যাচ

নেপালে জেন জি আন্দোলনে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের পর সেখান কারফিউ জারি করা হয়েছে। সংঘর্ষে অনেক মানুষ হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন নেপালের কাঠমান্ডুতে। স্বাগতিক দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা মঙ্গলবার সন্ধ্যায়। তবে কাঠমান্ডুর এই অস্থিরতার কারণে দ্বিতীয় ম্যাচটি অনিশ্চিত হয়ে পড়েছে।

সোমবার বিকেলে বাংলাদেশ দলের অনুশীলন করার কথা ছিল। অনুশীলন বাতিল করে দিয়েছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)। বাংলাদেশ দল হোটেলেই ইনডোর সেশন করেছে।

দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ গোলশূন্য ড্র করেছে নেপালের বিপক্ষে। আগামী অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আছে বাংলাদেশের। সেই ম্যাচের প্রস্তুতি হিসেবে নেপালে এই প্রীতি সিরিজ।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের