অনেক ধামাকা নিয়ে ফিরছে বলিউডের সুপারহিরো ‘কৃষ’

বলিউডের অন্যতম জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’। দীর্ঘদিন ধরেই ভক্তরা অপেক্ষায় ছিলেন এই ছবির নতুন গল্পের জন্য। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ছবিটির চতুর্থ কিস্তি ‘কৃষ ৪’ অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। বহু বছর ধরেই গুঞ্জন চলছিল, কবে শুরু হবে শুটিং, আদৌ হবে কি না ছবিটি। এসব প্রশ্নের উত্তর এবার স্পষ্ট করলেন নির্মাতা রাকেশ রোশন নিজেই।

৭৬তম জন্মদিন উপলক্ষে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘কৃষ ৪’-এর স্ক্রিপ্ট প্রায় তৈরি। প্রোডাকশনের বাজেট চূড়ান্ত হওয়ায় অবশেষে শিগগিরই শুরু হচ্ছে প্রস্তুতি।

তিনি আরও জানান, ছবিটির প্রি-প্রোডাকশন ইতোমধ্যে জোরকদমে চলছে এবং ২০২৬ সালের মাঝামাঝি সময়েই শুরু হবে শুটিং। এর আগে অনেক কারণেই পিছিয়ে গিয়েছিল কাজ। তবে এবার আর কোনো দ্বিধা নেই। সব ঠিক থাকলে ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হৃতিক রোশন অভিনীত এই বহুল প্রতীক্ষিত ছবি।

অবাক করার মতো বিষয় হলো, ‘কৃষ ৪’ পরিচালনা করছেন হৃতিক রোশন নিজেই। এই প্রথমবার নিজের ক্যারিয়ারে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। তার পিতা রাকেশ রোশন বলেন, ‘২৫ বছর আগে আমি ওকে অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। এবার সে নিজেই পরিচালকের আসনে বসতে চলেছে। এই অনুভূতি আমার জন্য গর্বের।’

প্রাথমিকভাবে ছবিটি পরিচালনা করার কথা ছিল অন্য একজন নির্মাতার। তবে নানা পরিবর্তনের পর হৃতিক নিজেই দায়িত্ব নেন। ছবিটির নির্মাণে থাকছে যশরাজ ফিল্মসের মতো বড় প্রযোজনা সংস্থাও, যারা এর প্রযুক্তিগত দিক সামলাবে।

চিত্রনাট্যে থাকবে নতুন মোড়, থাকছে টাইম ট্রাভেল। ফিরে আসতে পারেন জনপ্রিয় চরিত্র জাদু। পুরনো কিছু মুখও দেখা যেতে পারে। টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্ট অনুযায়ী, প্রিয়াঙ্কা চোপড়া এই ছবিতে ফিরছেন। এমনকি রেখা এবং প্রীতি জিনতারও থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ছবির বাজেট ঘিরেও নানা রকম গুঞ্জন উঠেছিল। কেউ কেউ বলেছিলেন, এই ছবির জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটি বলিউডে নজিরবিহীন ঘটনা হতে যাচ্ছে। তবে রাকেশ রোশন সে গুজব উড়িয়ে দিয়ে বলেছেন, বাজেট বাস্তবসম্মত এবং পরিকল্পনার মধ্যে রাখা হয়েছে। তিনি বলেন, ‘আমরা এখন জানি ছবির জন্য নির্দিষ্ট কত বাজেট লাগবে। সুতরাং আর দেরি নয়।’

সবমিলিয়ে ‘কৃষ ৪’ শুধু একটি সিনেমা নয়, এটি হতে যাচ্ছে একটি প্রত্যাবর্তনের গল্প, একটি নতুন শুরু। হৃতিক রোশনের পরিচালনায় তারই গড়া চরিত্র কৃষের নতুন অধ্যায় কীভাবে পর্দায় জীবন্ত হয়ে ওঠে এখন সেটাই দেখার অপেক্ষা।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!