সিগারেট নিয়ে সতর্কতামূলক পোস্ট দিয়ে বিপাকে আরশ খান

এই সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান। তিনি অল্প সময়ের মধ্যে নিজের প্রতিভা বিকশিত করেছেন। সম্প্রতি তিনি সিগারেট নিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন। এই পোস্টটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। সতর্কতামূলক পোস্টটি দিয়ে বিপাকে পড়েন অভিনেতা।

তিনি তার পোস্টে লিখেছেন, ‘আমি সুস্থ আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করতে দেয়া পোস্টের কারনে যারা আমাকে আইসিইউ পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাদের প্রতি আহবান এমনটা না করার জন্য।’

তিনি আরও লেখেন, ‘আমার হৃদয়, কিডনি, লিভার, ফুসফুস যে অবস্থায় আছে তাতে জোর পূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না ইনশাআল্লাহ। আগের নম্বরই আছে আমার। ছাপানোর পূর্বে তথ্য সংক্রান্ত বিষয় জানতে কল করুন, টেক্সট করুন, মিডসকল ও চলবে। বাঁচতে হলে জানতে হবে।’

এর আগে গতকাল রোববার এক পোস্টে আরশ লিখেছিলেন, ‘স্কুল জীবনে ফ্লেক্স করতে গিয়ে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। ১৯ বছর শেষ। আমার ফুসফুসও প্রায় শেষের দিকে।’

এরপর লিখেছিলেন, ‘এখন ফ্লেক্সের বিষয় বস্তু অভ্যাসে পরিণত হয়েছে। সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেপ। গত ১৯ বছরে ফুসফুসের যা ১২ টা বেজেছিল তার ৩ গুণ বেজেছে গত ৬ মাসে।’

তিনি লেখেন, ‘বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নাই। তোমরা যারা রিসেন্টলি ধুমপান বিষয়টাকে আপন করে নেওয়ার ভাবনায় আছ তারা এই বিষয় থেকে দূরে থাকো।’

আরশের কথায়, ‘ধূমপায়ী ব্যক্তি ধুমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষত না থাকে তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে ৯ মাস। তারপরও এমন কিছু ক্ষতি হয়ে যায় যা কোনোদিন ঠিক হয় না।’

সবশেষে লিখেছিলেন, ‘ভেপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই, কোনো ঔষধ নেই। পুরো জীবনের জন্য ওই অংশ অকেজো। সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে, সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না। ভাবিয়া করিও কাজ, আমার মতন করিয়া ভাবিও না।’

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!