দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চালু হচ্ছে বিশেষ অ্যাপ

শারদীয় দুর্গাপূজার সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে একটি বিশেষ অ্যাপ চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে উপদেষ্টা এই অ্যাপ চালুর কথা জানান।

এ অ্যাপের মাধ্যমে মণ্ডপে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ছবি ও ভিডিওসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে পারবেন, যা দ্রুত ব্যবস্থা নিতে সাহায্য করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা প্রতিশ্রুতি দিয়েছেন যে এবারের পূজা ভালোভাবে অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রতিটি মণ্ডপে দিন ও রাতে নির্দিষ্ট সংখ্যক স্বেচ্ছাসেবক থাকবেন। পাশাপাশি আনসার সদস্যরাও পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

তিনি জানান, নতুন এ অ্যাপে শুধু মণ্ডপের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রবেশাধিকার থাকবে। কোনো ঘটনা ঘটলে তারা তাৎক্ষণিক ছবি ও ভিডিওর মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করতে পারবেন। এতে দ্রুততম সময়ে ঘটনার সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

বৈঠকে থাকা একাধিক কর্মকর্তা জানান, মূলত মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা সদস্যদের অ্যাপে প্রবেশের ক্ষমতা থাকবে। কোনো ঘটনা ঘটলে তারা অ্যাপে প্রবেশ করে তাৎক্ষণিক ছবি এবং ভিডিও মাধ্যমে তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে দেবেন। তাদের সে ছবি ও ভিডিও তৎক্ষণাৎ শীর্ষ কর্মকর্তাদের কাছে চলে যাবে। তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেবেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজা উপলক্ষে আশপাশের যে মেলা বসে, সেখানে গাজা ও মদের আড্ডা বসে। এবার কোনো মেলা হবে না। তবে ছোটোখাটো দু-একটি দোকান থাকতে পারে। কমিটির কাছ থেকে অনুমতি নিয়ে ওই দোকানগুলো স্থাপন করতে পারবে।

নির্বাচনে অংশ নিতে পেরে একদল নাশকতার জন্য পূজাটাকে উপলক্ষে হিসেবে নেবে কি না- এ বিষয় দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, যারা দুষ্কৃতকারী তারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে। এটা শুধু পূজা নয় সব জায়গায় করার চেষ্টা করবে। এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের, আমাদের সবার। আমরা সবাই মিলে এটি প্রতিহত করব।

তিনি বলেন, পূজার আগে প্রতিমা বানানোর সময় অনেক সময় ভাঙচুর হয়। সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের প্রিভেনটিভ (প্রতিরোধমূলক ব্যবস্থা) তো শুরু হয়ে গেছে।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা