দুর্নীতি-সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে নেপালে বিক্ষোভ

নেপালে দুর্নীতি এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার বিরুদ্ধে সোমবার রাজধানী কাঠমান্ডুতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে হাজারো তরুণ। গত শুক্রবার থেকে ফেসবুক, ইউটিউব ও এক্সসহ (সাবেক টুইটার) বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ রাখা হয়েছে। সরকার ২৬টি নিবন্ধিত নয় এমন প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার পর থেকেই সাধারণ ব্যবহারকারীরা বিভ্রান্তির মধ্যে পড়েছেন এবং তারা ক্ষোভ প্রকাশ করছেন। খবর এএফপির।

ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে নেপালে লাখো ব্যবহারকারী রয়েছে যারা বিনোদন, খবর এবং ব্যবসার জন্য এসবের ওপর নির্ভরশীল।

জাতীয় পতাকা হাতে নিয়ে জেন-জি তরুণরা জাতীয় সংগীত গেয়ে বিক্ষোভ শুরু করেন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা।

২৪ বছর বয়সী শিক্ষার্থী যুবন রাজভান্ডারি বলেন, আমরা সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার ঘটনায় রাস্তায় নেমেছি। তবে এটাই একমাত্র কারণ নয়। নেপালে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, সেটার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ করছি।

২০ বছর বয়সী ইক্ষামা তুমরোক নামের আরেক শিক্ষার্থী বলেন, আমরা সরকারের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমরা পরিবর্তন চাই। আগের প্রজন্ম সহ্য করেছে, কিন্তু আমাদের প্রজন্মেই এর শেষ হওয়া উচিত।

বিক্ষোভে অংশ নেওয়া ভূমিকা ভারতী বলেন, বিদেশে দুর্নীতিবিরোধী আন্দোলন হয়েছে। সরকার ভয় পাচ্ছে, নেপালেও একই ঘটনা ঘটতে পারে।

গত মাসে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়, সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে সাত দিনের মধ্যে নেপালে নিবন্ধন করতে হবে, যোগাযোগের জন্য প্রতিনিধি রাখতে হবে এবং অভিযোগ ও নিয়ম মানা বিষয়ক কর্মকর্তাও নিয়োগ দিতে হবে।

এ সিদ্ধান্তের পেছনে ছিল গত বছরের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের নির্দেশ। রোববার এক বিবৃতিতে নেপাল সরকার জানায়, তারা চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান করে এবং এগুলোর সুরক্ষা ও অবাধ ব্যবহারের পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

নেপালে এর আগেও জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ সীমিত করা হয়েছিল। গত জুলাইয়ে অনলাইন প্রতারণা ও অর্থপাচারের কারণ দেখিয়ে সরকার টেলিগ্রাম মেসেজিং অ্যাপ বন্ধ করে দেয়। তার আগে টিকটককে নয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তবে গত বছরের আগস্টে প্ল্যাটফর্মটি নেপালি নিয়ম মেনে চলতে সম্মত হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?