বকেয়া বেতন দাবি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ, পুলিশের লাঠিচার্জ

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মহানগরীর বাসন কলম্বিয়া এলাকায় অবরোধ করেন শ্রমিকরা। এতে ওই মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কারখানাটিতে প্রায় ৮০০ শ্রমিক কর্মরত রয়েছেন।

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর বাসন থানার কলম্বিয়া এলাকায় আলিফ ক্যাজুয়াল লিমিটেড নামক একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকদের জুলাই ও আগস্ট মাসের বেতন পাওনা রয়েছে। বেশ কিছুদিন ধরেই শ্রমিকরা বকেয়া বেতন চাইলে কারখানা কর্তৃপক্ষ নানা টালবাহানা শুরু করে। দুই মাসের বকেয়া বেতনের দাবিতে সোমবার সকাল ৮টার দিকে মহানগরীর বাসন থানা এলাকায় কলম্বিয়া মোড়ে কয়েকশ শ্রমিক বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, জুলাই ও আগস্ট মাসের বেতন এখনও বকেয়া রয়েছে। সেপ্টেম্বর মাস চলে এলেও নানা অজুহাতে বেতন দেওয়া হচ্ছে না। ফলে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে বাসাভাড়া পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালাদের চাপের মুখে পড়েছেন তারা।

গাজীপুর শিল্প পুলিশের বাসন জোনের পরিদর্শক ফারুকুল আলম বলেন, মালিকপক্ষ বেতন পরিশোধ না করে গত ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত এবং পুনরায় ৬ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা বন্ধ রাখে। এর ফলে শ্রমিকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের আন্দোলনের কারণে বেশ কিছু সময় মহাসড়ক বন্ধ ছিল। তবে সাড়ে ৯টার দিকে শ্রমিকদের সরিয়ে দিলে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের