মেরিনোর হ্যাটট্রিক, তুরস্কের জালে স্পেনের ৬ গোল

মিকেল মেরিনো করলেন দুর্দান্ত হ্যাটট্রিক। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন রোববার বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে তুরস্ককে হারালো ৬-০ ব্যবধানে। প্রথম ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছিল লা রোজারা।

মেরিনোর হ্যাটট্রিকের সঙ্গে পেদ্রি করেন জোড়া গোল। লুইস ডি লা ফুয়েন্তের দলের আরেকটি গোল ফেরান তোরেসের।

জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো। তুরস্কের গোলরক্ষক উগারকেন সাকির বেশ কয়েকটি সুযোগ নস্যাৎ করেন।

দাপট দেখিয়ে খেলা ম্যাচের ষষ্ঠ মিনিটেই পেদ্রির গোলে এগিয়ে যায় স্পেন। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেরিনো। প্রথমার্ধে যোগ করা সময়ে আর দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্সেনাল মিডফিল্ডার।

ফেরান তরেস ৫৩ আর পেদ্রি ৬২ মিনিটে করেন গোল। এক ঘণ্টা পেরোতেই ৬-০ তে এগিয়ে যায় স্পেন। তবে বাকি সময় মুহূর্মুহু আক্রমণ করে আর ব্যবধান বাড়াতে পারেনি তারা।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা