হামাসকে আত্মসমর্পণের আহ্বান ইসরায়েলের

ইসরায়েল আবারও হামাসের প্রতি আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ইসরায়েলের সামরিক বাহিনী গাজার সবচেয়ে বড় শহুরের কেন্দ্রে বিমান হামলা চালায়, যেখানে লাখ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর জেরুজালেমে বলেন, যদি হামাস গাজায় আটকে থাকা বাকি জিম্মিদের মুক্তি দেয় এবং অস্ত্র সমর্পণ করে তাহলে এই যুদ্ধ অবিলম্বে শেষ হতে পারে।

তিনি বলেন, আমরা রাজনৈতিক উপায়ে এই লক্ষ্য অর্জন করতে পারলে খুবই খুশি হবো।

এর জবাবে, হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম বলেন, তারা অস্ত্র সমর্পণ করবে না। তবে ইসরায়েল যদি যুদ্ধ বন্ধ করতে এবং গাজা থেকে তাদের বাহিনী প্রত্যাহার করতে রাজি হয় তাহলে তারা সব জিম্মিকে মুক্তি দেবে। এটি দীর্ঘদিন ধরে এই ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির অবস্থান।

গত মাসে ইসরায়েল গাজা সিটিতে হামলা শুরু করে এবং বর্তমানে তাদের সেনারা শহরের কেন্দ্র থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, রাতভর হামলায় শহরজুড়ে ১৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটির দক্ষিণে একটি স্কুলেও হামলা হয়েছে, যেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল।

স্কুলে হামলা প্রসঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা হামাসের একজন যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল এবং হামলা চালানোর আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হয়েছিল।

সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেন, ইসরায়েলি বেসামরিক নাগরিকদের জন্য যেকোনো হুমকি দূর করতে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবো।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!