যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস থেকে অবৈধ অভিবাসী তাড়াতে ট্রাম্প প্রশাসনের অভিযান

অবৈধভাবে থাকা অভিবাসীদের গ্রেফতার ও দেশে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে অভিযান শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অজ্ঞাতপরিচয় কয়েকটি সূত্রের বরাতে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই অভিযান কয়েক সপ্তাহ ধরে চলতে পারে।

শনিবার (৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) জানায়, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ‘অপরাধে জড়িত বিদেশিদের’ ওপর এ গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। তারা আরও জানায়, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়া পাওয়া যৌন অপরাধী, শিশু নিপীড়নকারী, হত্যাকারী, মাদক ব্যবসায়ী ও গ্যাং সদস্যদেরর গ্রেফতার করা হবে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি ডিএইচএসের মুখপাত্র।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, হোমল্যান্ড সিকিউরিপি বিভাগ এবং তাদের অভিবাসন ও শুল্ক কার্যকরবিষয়ক শাখা (আইসিই) এ অভিযানের নাম দিয়েছে ‘প্যাট্রিয়ট ২.০’। গত মে মাসে পরিচালিত অভিযানের নাম বদলে নতুন অভিযানের নাম দেওয়া হয়েছে। ওই অভিযানে ১ হাজার ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছিল।

একটি সূত্র নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে, ‘প্যাট্রিয়ট ২.০’ অভিযানের আওতায় মূলত সেসব অভিবাসীকে নিশানা করা হচ্ছে, যারা স্থানীয় কারাগারে হেফাজতে থাকা অবস্থায় ছাড়া পেয়েছেন। অথচ আইসিই এজেন্টরা সেখান থেকে তাদের হেফাজতে নিতে চেয়েছিল।

এ গ্রেফতার অভিযানে ঠিক কতজন ফেডারেল বা কেন্দ্রীয় কর্মকর্তা অংশ নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। শিকাগোতে অভিবাসীবিরোধী অভিযান শুরুর প্রস্তুতির মধ্যেই ম্যাসাচুসেটসে ধরপাকড় চালানো হচ্ছে।

এদিকে, বোস্টনের মেয়র মিশেল উ’র অভিবাসীবিষয়ক নীতির সমালোচনা করেছেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক মুখপাত্র। এ নীতির আওতায় ওই এলাকায় অভিবাসন আইন কার্যকরের ক্ষেত্রে ফেডারেল কর্তৃপক্ষের সীমাবদ্ধতা থাকে। স্থানীয় কর্তৃপক্ষ সেখানে ফেডারেল কর্তৃপক্ষকে সহযোগিতা করে না।

এক বিবৃতিতে ডিএইচএসের ওই মুখপাত্র বলেন, মেয়র উ যে ধরনের অভিবাসীবিষয়ক নীতি আরোপ করে রেখেছেন, সেগুলো শুধু অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়ই দেয় না, বরং জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেয়।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের