গাজীপুরে ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে র‌্যাবের গাড়ি আটকিয়ে বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা পার্টস ব্যবসায়ী মোশারফ হোসেনকে র‌্যাব আটকের প্রতিবাদে শ্রীপুর-বরমী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এসময় সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে যানজট লেগে যায়।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা।

ব্যবসায়ী মোশারফ হোসেন শ্রীপুর উপজেলার বরমী মধ্যপাড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। তিনি বরামা চৌরাস্তা এলাকায় দোকান নিয়ে অটোরিকশা পার্টসের ব্যবসা করেন।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, বিকেলে র‌্যাব সদস্যরা দুটি গাড়িতে এসে মোশারফের দোকানে ঢুকে তাকে অস্ত্রসহ আটকের কথা জানায়। র‌্যাবের গাড়িতে করে অস্ত্র এনে মোশারফ হোসেনকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন তারা। তবে কী ধরনের অস্ত্র ছিল তা নিশ্চিত করতে পারেননি কেউ। এসময় বরামা এলাকার সব শ্রেণিপেশার নারী, পুরুষ, ব্যবসায়ীরা সড়কে অবস্থান নিয়ে র‌্যাবের গাড়ি আটকে রাখেন। এসময় তারা ‌‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরাতে পারেনি। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কয়েকজনকে আটক করেন বলে জানা গেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, ব্যবসায়ী মোশারফ হোসেনকে অনেক আগেই ছেড়ে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ কেন তাকে র‌্যাব আটক করলো। তবে তার কাছে অস্ত্র ছিল কি-না, সে বিষয়ে তিনি কিছু বলতে চাননি।

এ প্রতিবেদন লেখার সময় (রাত সাড়ে ৮টা) যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার পুলিশ সুপার (এসপি) কে এম এ মামুন খান চিশতী বলেন, র‌্যাব উত্তরা টিম ব্যবসায়ী মোশারফ হোসেনকে আটক করেন। আমরা ঘটনাস্থলে আছি। সঙ্গে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তরাও আছেন। থানা পুলিশও আছে। তারা বিষয়টি দেখেছেন।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযোগটি যাচাই-বাছাই করে দেখবেন। এখানে এ ধরনের কিছু করার সুযোগ নেই।’

ব্যবসায়ী মোশারফ হোসেনকে ছেড়ে দেওয়া হয়েছে কি-না, জানতে চাইলে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘আমি এ বিষয়ে বলতে পারছি না। আমরা সবাই এখনো বাইরে আছি। গাড়িতে ঢুকিনি।’

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!